ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
একটি পরীক্ষার ফল দিয়ে কারও ব্যর্থতা নির্ধারণের কিছু নেই: রনি
নিজস্ব প্রতিবেদক: একটি পরীক্ষার ফল দিয়ে কারও সাফল্য বা ব্যর্থতা নির্ধারণ করা যায় না বলে মন্তব্য করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট রেজাউল করিম রনি। তিনি বলেছেন, ফেল করার সঙ্গে ফাঁসির কোনো সম্পর্ক নেই। রবীন্দ্রনাথও কোনো পরীক্ষায় পাস করেননি। তাই যাঁদের ফল খারাপ হয়েছে, তাঁদেরও সম্ভাবনা রয়েছে। জীবনের চেয়ে পাস করা বড় কিছু নয়। বেঁচে থাকলে জীবনে আরও অনেক পরীক্ষায় পাস করা সম্ভব।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
রনি বলেন, ‘লীগ আমলের জিপিএ ফাইভ বা পাস করাটা একটা লেস ভ্যালু ক্যারি করবে আগামীতে। ভবিষ্যতে মানুষ পরিচয় দেবে আমি কিন্তু বিএনপি আমলে পাস করছি। এবং বিএনপি আমলে পাস করছি বলে গর্ব করবে। বিএনপি আমলে জিপিএ ফাইভ পাইছি বলে একটু ভাবও নিতে পারে। মানে এই আমলে পাস করা, ভালো রেজাল্ট করা একটা আলাদা বিষয়। তারাশঙ্করের সেই কথাটার মতন- ‘আমাদের বিদ্যায় এতো ধার কেন জানো- আমরা ১০ মাইল হেটে ইস্কুলে গিয়ে পড়ে থাকি..... অত সহজ না....। পড়ার টেবিলে ফিরতে হবে। অনেক হইছে।’
যাঁরা পরীক্ষায় ফেল করেছেন, তাঁদের সবার জন্য শুভকামনা জানিয়ে তিনি বলেন, এক মাসের মধ্যে তাঁদের আবার পরীক্ষা নেওয়া হবে। এটি ভালো উদ্যোগ। জীবন অনেক সম্ভাবনাময়। একটি পরীক্ষার ফল দিয়ে কারও সাফল্য বা ব্যর্থতা নির্ধারণ করার কিছু নেই।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মানিক পশারীর জানাজা-দাফনে বাধা নিয়ে যা বললেন মাসুদ সাঈদী