ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
এইচএসসির ফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষার্থীদের শেখার ক্ষেত্রে যে ঘাটতি ছিল, তা এবারের ফলাফলে পরিলক্ষিত হয়েছে। আগামী দিনে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
আজ শনিবার সচিবালয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
গতবারের তুলনায় এবার পাসের হার আরও কমে যাওয়ার প্রসঙ্গ তুলে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রথমত, এই কমে যাওয়াটা গ্রহণযোগ্য নয়। শিখন পদ্ধতিতে ঘাটতি রয়েছে। সবকিছু মিলিয়ে যে ঘাটতি রয়েছে, সেটা পুনর্নির্ধারণ করতে হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এটা আমাদের দায়িত্ব।’
প্রকাশিত ফলাফল নিয়ে উদ্বেগ জানিয়ে মন্ত্রী বলেন, ফলাফলে কোনো ত্রুটি আছে কি না, তা পুনর্মূল্যায়নের পর বোঝা যাবে।
আগামী দিনে আরও স্বচ্ছভাবে পরীক্ষা নেওয়ার ওপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী চান, পরীক্ষার মূল্যায়ন যেন সঠিকভাবে হয় এবং কাউকে যেন অবমূল্যায়ন করা না হয়।
অনুষ্ঠানে পরীক্ষার ফলাফলের বিভিন্ন তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মানিক পশারীর জানাজা-দাফনে বাধা নিয়ে যা বললেন মাসুদ সাঈদী