×

ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত হচ্ছে মজুরি বোর্ড

২০২৬ নভেম্বর ০১ ১২:৩০:১৮

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত হচ্ছে মজুরি বোর্ড

নিজস্ব প্রতিবেদক: পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ রোববার (১ নভেম্বর) সচিবালয়ে এ বিষয়ে ব্রিফিংয়ে তিনি জানান, এদিনই মজুরি বোর্ড গঠনের প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ করা হবে।

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলনের মধ্যেই সরকার নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে গতকাল শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী। বৈঠকে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের পাশাপাশি মন্ত্রণালয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে শ্রমমন্ত্রী জানিয়েছিলেন, রোববার মজুরি বোর্ড গঠন করা হবে। তিনি বলেন, ‘আমরা শ্রমিক সংগঠনগুলোর, বিশেষ করে গার্মেন্টস শ্রমিক নেতাদের সঙ্গে দীর্ঘ চার ঘণ্টা আলোচনা করেছি। আলোচনার পরিপ্রেক্ষিতে ঘোষণা দিয়েছি, রোববার আমরা মজুরি বোর্ড গঠন করবো।’

সেই ঘোষণা অনুযায়ী, আজ রোববার (১ নভেম্বর) মজুরি বোর্ড গঠন করা হয়েছে।

এদিকে, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আজও রাজধানীর মিরপুর ও গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম... বিস্তারিত