ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
আগামী হজে কোটা বাড়াতে সৌদি আরবের আশ্বাস
নিজস্ব প্রতিবেদক: আগামী বছর (২০২৭ সাল) হজে বাংলাদেশের জন্য আরও ২০ হাজার কোটা বাড়ানোর আবেদন করা হয়েছে। এ বিষয়ে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ইতিবাচক আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
রোববার (১ নভেম্বর) সচিবালয়ে সৌদি আরবে আটকে থাকা হজযাত্রীদের চিকিৎসা ব্যয় ফেরত নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান ধর্মমন্ত্রী।
তিনি বলেন, ‘হজযাত্রী বাড়ানোর ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে চিঠি লিখেছি এবং কথা বলেছি। মন্ত্রীর সঙ্গে কথা বলেছি এবং এখানকার যে সৌদি অ্যাম্বাসেডর আছেন, তার আমাদের সম্পর্কে যে ফিলিংস, কোনো কিছু বললে তিনি এটাকে এমনভাবে সিরিয়াসলি নেন, যেটা আগে কখনো নেয়নি। এটাই আমাদের জন্য বিরাট সৌভাগ্যের বিষয়।’
ধর্মমন্ত্রী বলেন, ‘কোটার মালিক আল্লাহ। আল্লাহ যা চান, তাই হবে। আমরা চেষ্টা করছি, করার মালিক আল্লাহ। তবে সৌদি মন্ত্রী আমাকে আশ্বাস দিয়েছেন, তিনি চেষ্টা করবেন। আমাকে আশ্বাস দিয়েছেন, তিনি চেষ্টা করবেন। কারণ তারা কিন্তু বাংলাদেশের জন্য অত্যন্ত আন্তরিক।’
তিনি আরও বলেন, ‘বিগত সফরে হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সহকারী মন্ত্রী এবং সৌদি আরবে আমাদের যিনি রাষ্ট্রদূত আছেন, তার সঙ্গে আমাদের অনলাইনে কনফারেন্স মিটিং হয়েছে। সেখানে তারা আশ্বস্ত করেছেন যে বিষয়টি তারা মাথায় নিয়েছেন এবং চেষ্টা করছেন।’
এ সময় ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, সামনে হজ চুক্তি করতে মন্ত্রী সৌদি আরবে যাবেন। চুক্তি হওয়ার আগেই এ বিষয়ে, অর্থাৎ কোটা বাড়ানোর একটা সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অতিরিক্ত কোটা পাওয়ার বিষয়ে নিজের ব্যক্তিগত উদ্যোগের কথা তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, ‘আমি সিঙ্গাপুরে হাসপাতালে ছিলাম, আমার হিপ রিপ্লেসমেন্ট তখন হয়। সেই সময় যখন শুনলাম হাজীদের কোটা, আমি রাষ্ট্রদূত সাহেবের সঙ্গে কথা বলি। আমি তাৎক্ষণিকভাবে সিঙ্গাপুর থেকেই সৌদি হজমন্ত্রীকে চিঠি লিখেছি। তিনি আমাকে এসএমএস দিয়েছেন, আমি এসএমএস করেছি, ওটার রিপ্লাই দিয়েছেন, বলে যে, আমি দেখতেছি বিষয়টা।’
চলতি ২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য নির্ধারিত কোটা ৭৮ হাজার ৫০০ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৫০০ জনের কোটা রয়েছে। এর বাইরে আরও ২০ হাজার হজযাত্রীর কোটা চেয়ে সৌদি সরকারের কাছে আবেদন করেছে বাংলাদেশ।
এদিকে, আগামী হজের প্রস্তুতি সম্পর্কে ধর্মমন্ত্রী জানান, এবার মদিনায় তুলনামূলক কম দামে ভালো মানের বাড়িভাড়া নিশ্চিত করা সম্ভব হয়েছে।
বিশেষ করে এবার প্রথমবারের মতো সর্বনিম্ন প্যাকেজের সব হজযাত্রীর জন্য মদিনায় মসজিদে নববীর কাছাকাছি এলাকায় থাকার ব্যবস্থা করা সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ