ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
আরব দলগুলোর সঙ্গে সরকার গঠন নিয়ে যা বললেন নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের সদ্য সমাপ্ত নির্বাচনে আরব নেতৃত্বাধীন দলগুলো উল্লেখযোগ্য সাফল্য পেলেও তাদের সঙ্গে জোট গড়ে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সমীকরণে আরব দলগুলোর আসন গুরুত্বপূর্ণ হয়ে উঠলেও তাদের সঙ্গে জোট করার কোনো সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় নেতানিয়াহু লিখেছেন, আরব দলগুলোর সঙ্গে সরকার গঠন করা সম্পূর্ণ ‘নিষিদ্ধ’। তাঁর এই বক্তব্যের পরপরই নেতানিয়াহুর দল লিকুদ পার্টি অভিযোগ করেছে, আরব দলগুলো নির্বাচনে জালিয়াতির মাধ্যমে আসন ‘চুরি’ করেছে। নির্বাচনে নেতানিয়াহুর জোট একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর দলটির পক্ষ থেকে এমন অভিযোগ তোলা হলো।
এদিকে, ২০২৬ সালের সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশিত হলেও ইসরাইলে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। দেশটির ১২০ আসনবিশিষ্ট পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসন। কিন্তু প্রধান দুই শিবিরের কেউই সেই সংখ্যায় পৌঁছাতে পারেনি। ফলে স্থিতিশীল সরকার গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাস ধরে জটিল দরকষাকষি ও টানাপোড়েন চলতে পারে।
প্রকাশিত ফল অনুযায়ী, নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী ও উগ্র-জাতীয়তাবাদী জোট পেয়েছে ৫৩টি আসন। তবে ২৭টি আসন নিয়ে পার্লামেন্টের একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে তাঁর নিজস্ব লিকুদ পার্টি। অন্যদিকে, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন মধ্যপন্থী বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন।
এ অবস্থায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আরব দল ‘রা’ম’ ও ‘জয়েন্ট লিস্ট’। দল দুটি যৌথভাবে পেয়েছে ১৯টি আসন। প্রধান দুই শিবিরের আসনসংখ্যা প্রয়োজনীয় সংখ্যার চেয়ে কম হওয়ায় সরকার গঠনের সমীকরণে এই আসনগুলো গুরুত্বপূর্ণ নিয়ামক হয়ে উঠেছে। তবে শুরুতেই আরব দলগুলোর সঙ্গে জোটের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন নেতানিয়াহু। এতে ইসরাইলের রাজনৈতিক অনিশ্চয়তা আরও বেড়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- দেশের যেসব অঞ্চলে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ