ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
এআই দিয়ে নিজের মৃ*ত্যুর নাটক সাজিয়ে দেড় বছর আত্মগোপনে
আন্তর্জাতিক ডেস্ক: হত্যা মামলা থেকে বাঁচতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে নিজের মৃত্যুর নাটক সাজিয়েছিলেন ভারতের উত্তর প্রদেশের এক ব্যক্তি। অন্ত্যেষ্টিক্রিয়ার ছবিতে এআই দিয়ে নিজের মুখ বসানো, লাশের পরিবর্তে ছাগল পোড়ানো এবং জাল নথি জমা দিয়ে মৃত্যুসনদও সংগ্রহ করেন তিনি। এভাবে প্রায় দেড় বছর আইনের চোখে মৃত থেকে গ্রেপ্তার এড়িয়ে চললেও শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েছেন রাজকুমার রাজভর।
রোববার (২৫ অক্টোবর) তাঁকে গ্রেপ্তারের পর পুলিশ জানায়, ২০১৬ সালে যোগেশ সিং হত্যা মামলায় রাজকুমারের বিচার চলছিল। ওই মামলা থেকে রেহাই পেতে তিনি নিজের মৃত্যুর ভুয়া কাহিনি তৈরি করেন। আদালতে মৃত্যুসনদ জমা দিয়ে প্রায় দেড় বছর ধরে গ্রেপ্তার এড়িয়ে ছিলেন তিনি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ৩৮ বছর বয়সী রাজকুমার জামিনে ছিলেন। রোববার সকাল ৯টার দিকে উত্তর প্রদেশের মৌ জেলার খাজাজাহানপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে কোতোয়ালি নগর পুলিশ। অভিযানে সহায়তা করে স্পেশাল অপারেশনস গ্রুপ (এসওজি) ও নজরদারি দল।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ মে গাজীপুরে নিজের মৃত্যুর নাটক সাজান রাজকুমার। শ্মশানে চিতার ওপর রাখা একটি মরদেহের ছবিতে এআই ব্যবহার করে নিজের মুখ বসানো হয়। এরপর মরদেহের পরিবর্তে একটি ছাগল পুড়িয়ে ফেলা হয়। মৃত্যুর ঘটনা বিশ্বাসযোগ্য করে তুলতে অন্ত্যেষ্টিক্রিয়ার শোভাযাত্রা ও শেষকৃত্যের ছবিও সংগ্রহ করা হয়েছিল বলে অভিযোগ পুলিশের। এসব নথির ভিত্তিতে মৌ পৌরসভা তাঁর নামে মৃত্যুসনদ ইস্যু করে।
২০১৬ সালের ১৯ ডিসেম্বর মুনশিপুরা রেললাইনের কাছে গুলিতে নিহত হন যোগেশ সিং। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাতিজা অবিনাশ সিংয়ের অভিযোগের ভিত্তিতে রাজকুমার ও তাঁর বন্ধু সুদর্শন রাজভরের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।
পুলিশের অতিরিক্ত সুপারিনটেনডেন্ট অনুপ কুমার জানান, দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি রাজকুমার। পরে তিনি শেয়ারবাজারে লেনদেনের কাজ করতেন। বিভিন্ন শহরের প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে শেয়ারবাজারে বিনিয়োগের কথা বলে অর্থ সংগ্রহ করেছিলেন তিনি।
পুলিশের অভিযোগ, হত্যা মামলার বিচার এড়ানোর পাশাপাশি ওই অর্থ ফেরত দেওয়ার দায় থেকেও বাঁচতে নিজের মৃত্যুর নাটক সাজান রাজকুমার।
প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে নতুন মামলা করা হয়েছে। নিজের মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে আইনের চোখে ‘মৃত’ হয়ে থাকা রাজকুমারকে এখন আবার হত্যা মামলার বিচারের মুখোমুখি হতে হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়