ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
আজই ইরানে হামলা হতে পারে, ইঙ্গিত ট্রাম্পের
নিজস্ব প্রতিবেদক: ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালাতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে রোববারই হামলা চালানোর সম্ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, ওয়াশিংটন তেহরানের সঙ্গে চুক্তি করতে পারে, নতুবা সামরিক পদক্ষেপের মাধ্যমে লক্ষ্য অর্জন করতে পারে।
শনিবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে মধ্যবর্তী নির্বাচনে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প।
ইরানে নতুন করে হামলার পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে এবং রোববারই পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে হামলার বিষয়ে আগাম কিছু জানাতে অস্বীকৃতি জানান তিনি।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছালে ইরান সামরিক পদক্ষেপ এড়াতে পারে। তাঁর দাবি, ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেটিই তাঁর প্রধান লক্ষ্য। আগের বি-২ বোমারু বিমানের অভিযান দীর্ঘমেয়াদি সমাধানের জন্য যথেষ্ট ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অন্তর্বর্তীকালীন চুক্তির আলোচনা ব্যর্থ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। তবে সংকট সমাধানে চুক্তির প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পক্ষেও মত দিয়েছেন তিনি।
গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাত মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে। যুদ্ধবিরতি ও শান্তিচুক্তি নিয়ে আলোচনা হলেও সংকটের স্থায়ী সমাধান এখনো হয়নি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জেনে নিন
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ
- ফাইনালে ওঠার সমীকরণে জিম্বাবুয়ের দিকে তাকিয়ে বাংলাদেশ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১ নভেম্বর পর্যন্ত