×

ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টি খাইয়ে দিলেন মির্জা ফয়সল

২০২৬ অক্টোবর ৩০ ১৫:৫৫:০৯

জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টি খাইয়ে দিলেন মির্জা ফয়সল

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসেনের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ফুলের তোড়া নিয়ে তাঁর বাসায় যান তিনি।

এ সময় দুই নেতা কোলাকুলি করেন, একে অপরকে মিষ্টিমুখ করান এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন।

সাক্ষাতে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন দলীয় মতপার্থক্য ভুলে দেলাওয়ার হোসেনকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে আগামী দিনের ঠাকুরগাঁও গড়ার আহ্বান জানান। জবাবে জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন ঠাকুরগাঁওয়ের যেকোনো উন্নয়নমূলক কাজে পাশে থাকার আশ্বাস দেন।

এক নজরে ভোটের ফলাফল

এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ও ১১-দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ১ লাখ ৩১ হাজার ৩৩৬।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম... বিস্তারিত

‘ঢাকা বিশ্ববিদ্যালয়কে শীর্ষ অবস্থানে উন্নীত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’

‘ঢাকা বিশ্ববিদ্যালয়কে শীর্ষ অবস্থানে উন্নীত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’

নিজস্ব প্রতিবেদক: ‎ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি এবং আন্তর্জাতিক... বিস্তারিত