ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
স্বাস্থ্য নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের ওপর উত্তপ্ত হলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: স্বাস্থ্য নিয়ে প্রশ্ন করায় এক সাংবাদিকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ওই সাংবাদিকের শারীরিক গঠন নিয়ে ব্যক্তিগত আক্রমণ করেন তিনি। সাংবাদিককে ‘অসুস্থ’, ‘জঘন্য’ ও ‘দেখতে ভয়াবহ’ বলার পাশাপাশি নিজের শরীরের যত্ন নেওয়ার পরামর্শও দেন ট্রাম্প।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ ঘটনা ঘটে।
সম্প্রতি কানসাস ও আইওয়ায় পূর্বনির্ধারিত নির্বাচনী সমাবেশ বাতিলের সিদ্ধান্ত এবং নিজের শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন তোলেন ওই সাংবাদিক। কথোপকথনের শুরুতে তিনি জানতে চান, টানা কয়েক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচার চালানোর পর অসুস্থ বোধ করায় ট্রাম্প কানসাস সফর বাতিল করেছেন কি না।
এ প্রশ্ন শুনেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ট্রাম্প। সাংবাদিককে উদ্দেশ করে তিনি বলেন, ‘এমন প্রশ্ন করতে গিয়ে আপনিই অসুস্থ। আপনি অসুস্থ।’
সাংবাদিক জানান, তিনি কেবল প্রেসিডেন্টের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন। তবে প্রশ্নের জবাব না দিয়ে ট্রাম্প সাংবাদিকের শারীরিক গঠন নিয়ে কটাক্ষ শুরু করেন। একপর্যায়ে সাংবাদিকের কথা বলার ভঙ্গিও নকল করেন তিনি।
ট্রাম্প বলেন, ‘এই লোকটিকে দেখুন। তার শারীরিক অবস্থা একেবারেই ভালো নয়।’
এরপরও সাংবাদিক যখন জানতে চান, প্রেসিডেন্ট সুস্থ আছেন কি না, তখন ট্রাম্প দাবি করেন, তাঁর স্বাস্থ্য একদম ভালো।
তিনি বলেন, ‘আমি গত দুই সপ্তাহ ধরে নিজের অবস্থার দিকে নজর রাখছি। আমার একদম ভালো লাগছে।’
এরপর সাংবাদিককে উদ্দেশ করে আরও ব্যক্তিগত আক্রমণ করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আপনি জঘন্য। নিজের শরীরের দিকে নজর দিন। আপনাকে দেখতে খুবই খারাপ লাগছে।’
ট্রাম্পের সঙ্গে সাংবাদিকের এই উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা এমন সময়ে ঘটল, যখন সপ্তাহান্তে কানসাস ও আইওয়ায় নির্ধারিত নির্বাচনী সমাবেশ বাতিল করেছেন তিনি।
আগামী মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ওই দুই রাজ্যে রিপাবলিকান প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের মুখে রয়েছেন।
নির্ধারিত সূচি অনুযায়ী, শনিবার কানসাসের সালিনায় এবং রোববার আইওয়ার ডুবুকে শহরে ট্রাম্পের নির্বাচনী সমাবেশ করার কথা ছিল।
কানসাস সফর বাতিলের বিষয়ে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় না কানসাসে যাওয়া আমার জন্য জরুরি।’ তবে ওই রাজ্যে রিপাবলিকান সিনেটর রজার মার্শালের জয়ের বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি।
পরে রিপাবলিকান ন্যাশনাল কমিটিও আইওয়ার সমাবেশ বাতিলের বিষয়টি নিশ্চিত করে।
সমাবেশ বাতিলের কারণ এবং নিজের স্বাস্থ্য নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্পের এমন ব্যক্তিগত আক্রমণ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- দেশের যেসব অঞ্চলে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- মানিক পশারীর জানাজা-দাফনে বাধা নিয়ে যা বললেন মাসুদ সাঈদী