ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি চালুর আদেশ স্থগিত
ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি আবার চালুর নির্দেশ সাময়িকভাবে স্থগিত করেছেন দেশটির একটি ফেডারেল আপিল আদালত। ফলে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কর্মসূচিটি বন্ধ রাখতে পারবে ট্রাম্প প্রশাসন।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নবম সার্কিট কোর্ট অব আপিলসের তিন বিচারকের একটি বেঞ্চ সরকারের জরুরি আবেদনের পরিপ্রেক্ষিতে নিম্ন আদালতের দেওয়া প্রাথমিক নিষেধাজ্ঞা স্থগিত করেন। ওই নিষেধাজ্ঞায় ২০২৭ অর্থবছরের ডাইভারসিটি ভিসা কর্মসূচির নিবন্ধন ১ নভেম্বর, রোববারের মধ্যে চালু করার নির্দেশ দেওয়া হয়েছিল।
ক্যালিফোর্নিয়াভিত্তিক অভিবাসন আইন প্রতিষ্ঠান রেড ঈগল ল ডাইভারসিটি ভিসায় নির্বাচিত আবেদনকারীদের প্রতিনিধিত্ব করে। ২০২৭ অর্থবছরের ডিভি কর্মসূচির নিবন্ধন চালু না করায় গত আগস্টে প্রতিষ্ঠানটি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বিরুদ্ধে মামলা করে।
আপিল আদালতের এ সিদ্ধান্তে সরকারের মূল আপিলের নিষ্পত্তি হয়নি। বরং আপিলের শুনানি চলাকালে নিম্ন আদালতের নির্দেশ কার্যকর হওয়া স্থগিত রাখা হয়েছে।
রেড ঈগলের মালিক কার্টিস মরিসন নিউজউইককে বলেন, ‘ডিভি কর্মসূচি বাস্তবায়নে পররাষ্ট্র দপ্তরের ব্যর্থতাকে চ্যালেঞ্জ জানাতে রেড ঈগল দ্রুত অন্য আইনি পদক্ষেপ নেবে।’
আদালত তার পর্যবেক্ষণে বলেন, ‘লটারি নিবন্ধন চালু না করার বিষয়ে পররাষ্ট্র দপ্তরের ব্যর্থতাকে আমরা সমর্থন করি না। তবে রেড ঈগল মামলার মূল বিষয়ে জয়ী হওয়ার সম্ভাবনা প্রমাণ করতে পারেনি। কারণ, প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট আইনের সুরক্ষিত স্বার্থের আওতাভুক্ত নয় এবং মামলা করার আইনগত অধিকারও নেই।’
ডাইভারসিটি ভিসা কর্মসূচির আওতায় ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রে অভিবাসনের হার কম এমন দেশগুলোর নাগরিকদের প্রতিবছর সর্বোচ্চ ৫৫ হাজার ভিসা দেওয়া হয়।
আপিল আদালত বলেছে, ২০২৭ অর্থবছরের জন্য নিবন্ধন চালু না করে পররাষ্ট্র দপ্তর কোনো ব্যাখ্যাও দেয়নি। এর ফলে কার্যত কর্মসূচিটি বাতিল হয়ে গেছে।
১৯৯০ সালের ইমিগ্রেশন অ্যাক্টের মাধ্যমে মার্কিন কংগ্রেস স্থায়ীভাবে এ কর্মসূচি চালু করে। ১৯৯০ সালের ২৯ নভেম্বর রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ এতে সই করেন। ঐতিহাসিকভাবে যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে তুলনামূলক কমসংখ্যক অভিবাসী গেছেন, সেসব দেশ থেকে অভিবাসন উৎসাহিত করাই ছিল কর্মসূচিটির উদ্দেশ্য।
ডাইভারসিটি ভিসা লটারি চালু না হওয়ায় বিশ্বজুড়ে হাজারো মানুষ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। বিশেষ করে ঐতিহাসিকভাবে যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসনের হার কম, সেসব দেশের নাগরিকেরা এর প্রভাবের মুখে পড়বেন। এর ফলে যোগ্য আবেদনকারীরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়ার প্রক্রিয়ায় অংশ নেওয়া থেকে কার্যত বঞ্চিত হচ্ছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- দেশের যেসব অঞ্চলে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ