ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
যেকোনো সময় ইরানকে অচল করে দিতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র চাইলে যেকোনো সময় ইরানকে পুরোপুরি অচল করে দিতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইতিমধ্যে ইরানের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করেছে ওয়াশিংটন।
কানসাস অঙ্গরাজ্যের সালিনায় মধ্যবর্তী নির্বাচনের আগে নিজের ৩০তম ও শেষ নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন ট্রাম্প।
সমাবেশে তিনি বলেন, ‘আমরা ইরানের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করেছি। চাইলে যেকোনো সময় তাদের অচল করে দিতে পারি।’
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র পরিস্থিতি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছে এবং কিছুটা নমনীয় অবস্থান নিয়েছে। তবে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, প্রয়োজনে ইরানকে পুরোপুরি অচল করে দেওয়া হবে।
এদিকে আইওয়ায় আরেক সমাবেশে রিপাবলিকান সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ এখনো শেষ হয়নি। যতটা সম্ভব প্রাণহানি এড়াতে চান তিনি। তবে একপর্যায়ে ইরানের ওপর কঠোর আঘাত হানতে হতে পারে বলেও হুঁশিয়ারি দেন।
ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা পুরোপুরি ধ্বংস করেছে। তাঁর আশা, শিগগিরই যুদ্ধের অবসান হবে। এ ছাড়া তিনি বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে জ্বালানি তেলের বাড়তি দাম সামান্য মূল্য; তবে শিগগিরই দাম কমে আসবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার