×

ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ থেকে ভিসা আবেদন নেবে না সুইডেন দূতাবাস, জানুন বিকল্প নিয়ম 

২০২৬ নভেম্বর ০২ ০৯:৫৩:১৩

বাংলাদেশ থেকে ভিসা আবেদন নেবে না সুইডেন দূতাবাস, জানুন বিকল্প নিয়ম 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে শেনজেন ভিসার আবেদন আর গ্রহণ বা প্রক্রিয়াকরণ করবে না ঢাকার সুইডেন দূতাবাস। এ-সংক্রান্ত আবেদন ও প্রয়োজনীয় তথ্যের জন্য সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সুইডেন দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেনজেন ভিসার আবেদন, আমন্ত্রণপত্র, আপিল এবং নির্দিষ্ট আবেদনসংক্রান্ত বিষয়ে দূতাবাসের পরিবর্তে সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে।

এ ছাড়া শেনজেন ভিসা নিয়ে কোনো নির্দেশনা, তথ্য বা সহায়তা দেওয়ার অনুমোদনও দূতাবাসের কাছে নেই বলে জানানো হয়েছে। তাই আবেদনকারী ও স্পন্সরদের এ-সংক্রান্ত সব প্রশ্নের জন্য সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগের অনুরোধ জানিয়েছে দূতাবাস।

প্রাসঙ্গিক তথ্য পাওয়া যাবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সিরঅফিশিয়াল ওয়েবসাইটে.

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী ডেনমার্ক: আশিক চৌধুরী

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী ডেনমার্ক: আশিক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে টেকসই অবকাঠামো, জ্বালানি খাত, পরিবেশবান্ধব শিল্পায়ন ও খাদ্য প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন উদীয়মান খাতে বিনিয়োগ এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে... বিস্তারিত