×

ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান মাহমুদুল হক

২০২৬ নভেম্বর ০১ ১৭:৪৪:২০

যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান মাহমুদুল হক

নিজস্ব প্রতিবেদক: যমুনা ব্যাংক পিএলসির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. মাহমুদুল হক। সম্প্রতি ব্যাংকটির ৪৮৬তম পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে এ পদে নির্বাচিত করা হয়। চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের আগে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির সদস্য ছিলেন।

যমুনা ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মো. মাহমুদুল হক এর আগেও ২০১২ সালে ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি যমুনা ব্যাংকের অন্যতম স্পনসর পরিচালক।

বাংলাদেশের ব্যবসায়িক খাতে প্রায় চার দশকের অভিজ্ঞতাসম্পন্ন উদ্যোক্তা মো. মাহমুদুল হক। বস্ত্র ও তৈরি পোশাকশিল্প, বিদ্যুৎ উৎপাদন, ব্যাংকিং, শিক্ষা এবং আবাসনসহ বিভিন্ন খাতে তাঁর ব্যবসায়িক কার্যক্রম বিস্তৃত।

১৯৯৪ সালে তিনি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড প্রতিষ্ঠা করেন। বিভিন্ন সামাজিক সংগঠন ও দাতব্য কার্যক্রমের মাধ্যমে আনলিমা গ্রুপের অভ্যন্তরে এবং এর বাইরেও সমাজের উন্নয়নে অবদান রেখে চলেছেন তিনি।

মো. মাহমুদুল হক চট্টগ্রাম জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তাঁর স্ত্রী জনাবা হুব্বুন নাহার হক যমুনা ব্যাংকের একজন স্পনসর শেয়ারহোল্ডার।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম... বিস্তারিত