ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
ষড়যন্ত্রের প্রমাণ থাকলে প্রকাশ্যে তুলে ধরব: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: কারা কার সঙ্গে ষড়যন্ত্র করছে, তা নিয়ে এখনই কিছু বলতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে বিশ্বাসযোগ্যভাবে কোনো সম্মিলিত ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া গেলে তা ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ কাগজে দেখিয়ে দেবেন বলে জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনে সংসদে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশে রাতের অন্ধকারে বিজনেস ফ্যাকাল্টির ওখানে একটা গাড়ির ছাদের ওপর একটা ককটেল বিস্ফোরণ হলে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়ে যায় না, মাননীয় স্পিকার। অন্য কোথাও রাতের অন্ধকারে অথবা ভোররাতে কোনো পরিত্যক্ত বাসে, যেখানে গাড়িচালক ও হেলপার থাকেন না, সে রকম অনুপস্থিত লোকজনের কোনো গাড়িতে রাতের অন্ধকারে একটা-দুইটা গাড়িতে আগুন দিলে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না।’
তিনি বলেন, এ ধরনের দু-একটি প্রতীকী ঘটনাকে একত্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ বলে বর্ণনা করা যৌক্তিক নয়। এ বিষয়ে তিনি দীর্ঘ বক্তব্য দিতে চান না। কারণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির তথ্য-উপাত্ত সব সময় তাঁর কাছে থাকে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোন কোন ক্ষেত্রে উন্নতি হয়েছে, অপরাধের বিভিন্ন শ্রেণিতে বর্তমান মাস ও আগের মাসের চিত্র কী এবং আগের বছরের তুলনায় চলতি বছরের অবস্থা কেমন—এসব তথ্য তাঁর কাছে রয়েছে। গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর জানুয়ারি-ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সব তথ্য নিয়েই তিনি বসে আছেন। তবে আজ সংসদে এসব তথ্য উপস্থাপনের কথা নয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো সংসদ সদস্য কোনো বিষয় উল্লেখ করলে সে বিষয়ে বক্তব্য দেওয়ার সুযোগ থাকে। এ প্রসঙ্গে তিনি গতকালের একটি পত্রিকার শিরোনাম তুলে ধরেন—‘আইনশৃঙ্খলার অবনতি ঠেকানোই যাচ্ছে না’। তিনি বলেন, গতকাল সংসদের অধিবেশন শুরু হয়েছে। পত্রিকাটি যাতে সংসদে দেখানো যায়, সে জন্যই এটি প্রকাশিত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ওই প্রতিবেদনে ২ হাজার ৯২৯টি হত্যাকাণ্ডের কথা উল্লেখ করা হয়েছে। সংখ্যাটি কিছুটা কম দেখানো হয়েছে; প্রকৃত সংখ্যা ২ হাজার ৯৩৮ হবে। তবে তিনি সংখ্যাটিকে সঠিক ধরে নিচ্ছেন। তথ্যটি পুলিশের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে, তাই এ ক্ষেত্রে কৃতিত্ব দিতে হয়।
তিনি বলেন, অবনতি ও উন্নতি আপেক্ষিক বিষয়। কোনো পরিস্থিতির অবনতি হয়েছে কি না, তা নির্ধারণে আগের সময়ের সঙ্গে তুলনা করতে হয়। আগের বছরের পরিসংখ্যান উল্লেখ না করে শুধু চলতি বছরের তথ্য দিয়ে অবনতির কথা বলা ঠিক নয়। আগের বছরের তথ্যও পুলিশের ওয়েবসাইটে রয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমি আপনাকে বলতে চাই, ৩০০-এর কাছাকাছি একই পরিসংখ্যান গত বছরের তুলনায় একই সময়ের তুলনায় কম হয়েছে। এবার সেটা উন্নতি না অবনতি? কিন্তু সেই পরিসংখ্যান এখানে দেওয়া হয়নি, মাননীয় স্পিকার।’ উদ্দেশ্যমূলকভাবে এ ধরনের সংবাদ প্রকাশ করা হয় বলেও মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে ওয়েবসাইটের তথ্য উল্লেখ করা হয়েছে, সেই একই ওয়েবসাইটের তথ্য দিয়েই তিনি বক্তব্য দেবেন এবং তা সংসদে উপস্থাপন করবেন। যে কেউ সেসব তথ্যের সত্যতা যাচাই করতে পারবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না অবনতি—এ বিষয়ে পূর্ণাঙ্গ বক্তব্য দিতে হলে তিনি আগামীকাল ৩০০ বিধিতে তা দেবেন। আজ শুধু কয়েকটি কথা বলেছেন।
দেশবাসীকে আশ্বস্ত করে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের ভেতরে, সীমান্তের বাইরে কিংবা সম্মিলিতভাবে কোনো ধরনের ষড়যন্ত্র বা নীলনকশা বাস্তবায়ন হতে দেওয়া হবে না। তিনি বলেন, ‘ফ্যাসিবাদের পতন হয়েছে গণঅভ্যুত্থানের মুখে। তাকে যদি কোনো সুযোগে ফেরানোর মতো কোনো পরিস্থিতি যে কেউ করে দিয়ে থাকে, জাতি সেটা দেখবে, আমরা উন্মোচিত করব।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ