×

ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

এলজিইডিকে ক্যাডারভুক্ত করার কার্যক্রম অনেক দূর এগিয়েছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

২০২৬ নভেম্বর ১০ ১৮:০৩:০২

এলজিইডিকে ক্যাডারভুক্ত করার কার্যক্রম অনেক দূর এগিয়েছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রকৌশলীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি) ক্যাডারভুক্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ বিষয়ে প্রধানমন্ত্রীর অনুশাসন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ক্যাডারভুক্তির কার্যক্রম ইতিমধ্যে অনেক দূর এগিয়েছে।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে এলজিইডির সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, উপজেলা প্রকৌশলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব ও মুখ্য সচিবের উপস্থিতিতে এ বিষয়ে প্রধানমন্ত্রীর আশ্বাস পাওয়া গেছে। এরই মধ্যে প্রি-একনেক সভায় এলজিইডিকে ক্যাডারভুক্ত করার প্রস্তাব প্রাথমিকভাবে অনুমোদন পেয়েছে। ক্যাডারভুক্তির সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে আন্তরিক উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন।

এবারের প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া নবীন প্রকৌশলীদের মধ্যে নারীদের সংখ্যা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া ১৭৬ জন নবনিযুক্ত সহকারী প্রকৌশলী উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে এলজিইডি আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত