ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
সাভারে তিন গাড়িতে আগুন
নিজস্ব প্রতিবেদক: সাভারে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক আগুনের আঁচ পেয়ে জেগে ওঠেন এবং দ্রুত বাস থেকে বেরিয়ে আসেন। এতে তিনি সামান্য আহত হলেও প্রাণে বেঁচে যান। আগুনে দুটি গাড়ি পুরোপুরি পুড়ে গেছে। অন্যটির সামান্য ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে ও সকালে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, ভোররাতে সাভারের গেন্ডা ময়লার মোড় এলাকায় সাভার পরিবহণের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
তিনি বলেন, ভোর থেকে দুটি বাস ও একটি কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ছাড়া সাভার কলেজের অদূরে মূল ফটক থেকে তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে সাভারের গেন্ডা ময়লার মোড় এলাকায় ‘সাভার পরিবহণ’-এর একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক। আগুনের আঁচ পেয়ে দ্রুত বাস থেকে নেমে প্রাণে রক্ষা পান তিনি। একই সময়ে গেন্ডা এলাকায় আরও একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।
অন্যদিকে, সাভারের বাড়ইপাড়া এলাকায় সড়কের পাশে পার্কিং করে রাখা একটি কাভার্ডভ্যানে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, সাভারের অধর চন্দ্র উচ্চবিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে একটি পরিত্যক্ত ব্যাগ উদ্ধার করে পুলিশ। ব্যাগটির ভেতরে তিনটি ককটেল পাওয়া যায়।
সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, ককটেল উদ্ধারের পর বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে ককটেলগুলো নিষ্ক্রিয় করবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ