ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
বাংলাদেশে গ্রেট ওয়াল মোটরের পরিবেশক হলো এসিআই মোটরস
নিজস্ব প্রতিবেদক: দেশে চীনের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান গ্রেট ওয়াল মোটরের (জিডব্লিউএম) পরিবেশক নিযুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় অটোমোবাইল ও কৃষিযন্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠান এসিআই মোটরস। এ বিষয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি সই হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসিআই মোটরস এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি চীনের বাওডিংয়ে অবস্থিত জিডব্লিউএমের বৈশ্বিক সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে চুক্তিটি সই হয়। চুক্তি অনুযায়ী, বাংলাদেশে জিডব্লিউএমের সব ধরনের যাত্রীবাহী গাড়ি বাজারজাত করবে এসিআই মোটরস।
এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুব্রত রঞ্জন দাস এবং গ্রেট ওয়াল মোটরের ভাইস প্রেসিডেন্ট অ্যান্ডি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসিআই পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ দৌলা, এসিআই মোটরসের বিজনেস ডিরেক্টর আসিফ ফয়সাল রুমি এবং গ্রেট ওয়াল মোটরের গ্রুপ সিইও মি. মু ও কান্ট্রি ম্যানেজার তাভি চিসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় বাংলাদেশে জিডব্লিউএমের হাভাল, টাঙ্ক, অরা, উয়ে ও পোয়ের মতো ব্র্যান্ডের গাড়ি বাজারজাত করবে এসিআই মোটরস। এসব গাড়ির মধ্যে রয়েছে আধুনিক স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল (এসইউভি), ইলেকট্রিক ভেহিক্যাল (ইভি) বা বৈদ্যুতিক গাড়ি, প্লাগ-ইন হাইব্রিড (পিএইচইভি) এবং প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের গ্রাহকদের কাছে আধুনিক প্রযুক্তি, উন্নত নিরাপত্তাব্যবস্থা, আকর্ষণীয় নকশা ও পরিবেশবান্ধব গাড়ি পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে এসিআই মোটরস।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ