×

ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে-স্কেলের আদেশ চেয়ে চিঠি

২০২৬ নভেম্বর ০৯ ১৮:০৬:৫৪

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে-স্কেলের আদেশ চেয়ে চিঠি

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেলের পৃথক আদেশ জারির উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। আজ সোমবার (৯ নভেম্বর) চিঠিটি পাঠানো হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, শিক্ষা খাতের উন্নয়নে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের অবদান অপরিসীম। সারা দেশের শিক্ষকদের চাকরির সুযোগ-সুবিধা বৃদ্ধি, তাঁদের কল্যাণ এবং সামগ্রিক পরিসেবা উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে। এ লক্ষ্যেই শিক্ষা খাতে আনুপাতিক বাজেট বাড়ানো হয়েছে। এর ফলে শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষক-কর্মচারীদের জীবনযাত্রার মান ও পেশাদারত্ব বাড়বে।

চিঠিতে আরও বলা হয়, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সব এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। ইতিমধ্যে জাতীয় বেতন স্কেল-২০২৬ ঘোষণা করা হলেও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল প্রদানসংক্রান্ত কোনো আদেশ জারি করা হয়নি। এ অবস্থায় তাঁদের জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন-ভাতা দেওয়ার বিষয়ে আদেশ জারি করা প্রয়োজন।

এ জন্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন-ভাতা প্রদানসংক্রান্ত আদেশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থ বিভাগকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে চিঠিতে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ