ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
পুরান ঢাকার কেমিকেল গোডাউন সরাতে নতুন উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইছামতি নদীর তীরে ১ হাজার ৪৫৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে গড়ে উঠছে আধুনিক কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক। ৩০৮ দশমিক ৩৩ একর জমির ওপর নির্মাণাধীন এ শিল্পনগরী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছিল পুরান ঢাকার নিমতলী ও চুড়িহাট্টার ভয়াবহ অগ্নিকাণ্ডের পর। এর লক্ষ্য, কেমিকেল গোডাউন ও কারখানাগুলো নিরাপদ স্থানে স্থানান্তর করা।
শিল্পনগরীতে ১ হাজার ৫৩১টি শিল্প প্লট বরাদ্দ দেওয়া হবে। প্রকল্পের কাজ ইতিমধ্যে ৮৩ শতাংশ শেষ হয়েছে। ২০২৭ সালের জুনের মধ্যে পুরো প্রকল্পের কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আজ সোমবার মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক বাস্তবায়নে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে আয়োজিত এক মতবিনিময়সভায় এ তথ্য জানান শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী বলেন, সাভারের চামড়া শিল্পনগরী বাস্তবায়নে যেসব জটিলতা তৈরি হয়েছিল, অতীতের সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার কেমিকেল গোডাউন স্থানান্তরের কাজ করতে হবে। স্থানান্তর প্রক্রিয়া নির্বিঘ্ন ও সফল করতে সংশ্লিষ্ট সব পক্ষের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন তিনি।
পরিবেশ সুরক্ষার বিষয়েও বিশেষ গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, সেন্ট্রাল বর্জ্য শোধন প্ল্যান্ট বা ইটিপি-সংক্রান্ত সমস্যার কার্যকর সমাধান না করে কোনোভাবেই পার্কের কার্যক্রম শুরু করা যাবে না। কারখানা চালুর প্রথম দিন থেকেই বর্জ্য পরিশোধনের নিশ্চিত ব্যবস্থা রাখতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দেন তিনি।
উদ্যোগটির সফল বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধি, সংসদ সদস্য, ব্যবসায়ী অ্যাসোসিয়েশন এবং ইউটিলিটি সেবা প্রদানকারী সংস্থার প্রধানদের সম্পৃক্ত করা হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় কেমিকেল শিল্প স্থানান্তরের প্রক্রিয়া সহজ হবে। নতুন পরিবেশে এ খাতের অগ্রযাত্রাও আরও গতিশীল হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ