×

ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

চলতি অর্থবছরে ৫০ হাজার খামারিকে প্রশিক্ষণ দেবে সরকার

২০২৬ নভেম্বর ১০ ১৯:৩০:০৩

চলতি অর্থবছরে ৫০ হাজার খামারিকে প্রশিক্ষণ দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক খামার ব্যবস্থাপনা সম্প্রসারণে চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৫০ হাজার গবাদিপশু ও পোল্ট্রি খামারিকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এরই মধ্যে গত অক্টোবর পর্যন্ত ২০ হাজার ২৫৯ জন খামারিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে কিশোরগঞ্জ-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলামের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মন্ত্রী জানান, মৎস্যসম্পদ বাড়াতে সারা দেশের মৎস্যচাষিদের উৎসাহিত করার লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ জন্য ইতিমধ্যে দেশের ৪৮৮টি উপজেলা মৎস্য দপ্তরে দুই ব্যাচ করে মোট ৯৭৬ ব্যাচ প্রশিক্ষণের বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি বলেন, মৎস্য অধিদপ্তরের আওতাধীন উন্নয়ন প্রকল্পের বিভিন্ন প্যাকেজের মাধ্যমে প্রদর্শনী খামার স্থাপনে মৎস্যচাষিদের উপকরণ সহায়তা দেওয়া হয়।

প্রাণিসম্পদ খাতের উদ্যোগ সম্পর্কে মন্ত্রী বলেন, চলতি অর্থবছরে ৯ হাজার ৮৬০ জন মাংস প্রক্রিয়াজাতকারীকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে গত অক্টোবর পর্যন্ত প্রশিক্ষণ পেয়েছেন ২ হাজার ৯২২ জন।

এ ছাড়া আধুনিক খামার ব্যবস্থাপনা ও জনস্বাস্থ্য সুরক্ষায় গবাদিপশু ও পাখি পালনকারীদের নিয়ে ৩২ হাজার উঠান বৈঠক আয়োজনের লক্ষ্যমাত্রা রয়েছে। অক্টোবর পর্যন্ত এর মধ্যে ১০ হাজার ৩২২টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মন্ত্রী আরও জানান, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) গত তিন বছরে প্রায় ১ হাজার খামারি ও উদ্যোক্তাকে কারিগরি পরামর্শ দিয়েছে। একই সময়ে প্রায় সাড়ে ৩ হাজার খামারিকে ঋণও প্রদান করেছে প্রতিষ্ঠানটি।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ