×

ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে আদালতে যাচ্ছে নেতানিয়াহুর দল

২০২৬ নভেম্বর ০৮ ১৬:০২:৫১

নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে আদালতে যাচ্ছে নেতানিয়াহুর দল

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের সাধারণ নির্বাচনে পরাজয়ের পর নতুন কৌশল নিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ। আরব দলগুলোর বিরুদ্ধে অবৈধভাবে ভোটারদের গতিবিধি নজরদারির অভিযোগ তুলে নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে আদালতে আপিল করার ঘোষণা দিয়েছে দলটি।

লিকুদের দাবি, সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে স্মার্টফোন অ্যাপের মাধ্যমে ভোটারদের গতিবিধি অনুসরণ করেছে আরব দলগুলো। এর ফলে ভোটার উপস্থিতি বেড়েছে এবং নেতানিয়াহুর জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন থেকে বঞ্চিত হয়েছে। এ বিষয়ে ১৭ নভেম্বরের মধ্যে জেরুজালেম জেলা আদালতে আপিল করবে দলটি।

তবে স্বাধীন পর্যবেক্ষক সংস্থা ‘সিভিলিয়ান ইলেকশন গার্ড’ জানিয়েছে, নিষিদ্ধ এই ধরনের অ্যাপ সবচেয়ে বেশি ব্যবহার করেছেন লিকুদ পার্টির কর্মীরা। তাঁদের ব্যবহারের হার ৩২ শতাংশ। এ ছাড়া নির্বাচন নিয়ে চলমান দুটি প্রধান জালিয়াতির তদন্তও প্রমাণের অভাবে প্রায় ভেস্তে গেছে।

নির্বাচন কমিশন এসব অভিযোগ আমলে না নিয়ে ফলাফল চূড়ান্ত করায় তা প্রেসিডেন্ট আইজাক হারজোগের কাছে জমা দেওয়া হয়েছে। পার্লামেন্টে ৬৭ জন সংসদ সদস্যের সমর্থন নিয়ে বিরোধী দল ‘ইয়াশার’-এর নেতা গাদি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিতে চলেছেন প্রেসিডেন্ট। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে সমর্থন রয়েছে মাত্র ৪৬ জন সংসদ সদস্যের।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত