ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি, চুক্তিতে আগ্রহী তেহরান: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং তেহরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। একই সঙ্গে তিনি জানিয়েছেন, সম্প্রতি মার্কিন সামরিক বাহিনী ইরানের একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে।
শুক্রবার (৬ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরা এখন তাদের (ইরান) সঙ্গে আলোচনা করছি। তারা একটি চুক্তি করতে চায়।’
তিনি আরও বলেন, ‘আমরা অনেক অগ্রগতি করেছি।’ তবে আলোচনায় কী ধরনের অগ্রগতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট।
ইরানের সঙ্গে চলমান সংঘাতকে যুদ্ধ হিসেবে অভিহিত করতে আবারও অনীহা প্রকাশ করেন ট্রাম্প। বরং তিনি একে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে ‘সামরিক ইতিহাসের সবচেয়ে বড় অবরোধ’ হিসেবে উল্লেখ করেন।
ট্রাম্প বলেন, ‘আমরা যুদ্ধ করছি না।’ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, গত সাত মাসে কোনো মার্কিন সেনা নিহত হননি। তবে ইরানের সামরিক সরঞ্জাম লক্ষ্য করে মার্কিন বাহিনীর হামলার বিষয়টি স্বীকার করেন তিনি।
কবে ও কোথায় হামলাটি চালানো হয়েছে, তা স্পষ্ট না করে ট্রাম্প বলেন, ইরান একটি ছোট আকারের বিমানবিধ্বংসী ব্যবস্থা তৈরি করেছিল। মার্কিন বাহিনী মাত্র ১৫ মিনিটের মধ্যে সেটি ধ্বংস করে দিয়েছে।
এদিকে ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, হরমুজ প্রণালির কেশম দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যমগুলো। যদিও ট্রাম্পের বক্তব্যে এই হামলার বিষয়টি উল্লেখ করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে, মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক ঘাঁটিগুলো পুনর্নির্মাণ করতে না দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। তাদের দাবি, চলমান সংঘাতে মার্কিন বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।
ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া জানিয়েছেন, মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটির ২২৮টিরও বেশি স্থান বা স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত কিংবা ধ্বংস হয়েছে।
তিনি আরও দাবি করেন, ওই অঞ্চলের কোনো মার্কিন ঘাঁটিরই এখন সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা নেই। আকরামিনিয়া বলেন, ‘আমরা এই অঞ্চলে আর শত্রুঘাঁটি পুনর্নির্মাণ করতে দেব না।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- এইচএসসিতে সর্বোচ্চ জিপিএ-৫ ঢাকা বোর্ডে, সর্বনিম্ন বরিশালে
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- এইচএসসিতে পাস করা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- আজকের খেলার সময়সূচি (০১ নভেম্বর)
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?