ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
চার দেশের নাগরিকদের ভিসা সুবিধা বাড়াল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক: পর্যটন খাতের বিস্তার এবং আন্তর্জাতিক সম্পর্ক আরও জোরদার করতে চার দেশের নাগরিকদের জন্য ই-ভিসা ও অন-অ্যারাইভাল ভিসা সুবিধা সহজ করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র ও পর্যটন মন্ত্রণালয়ের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে মেক্সিকো, সার্বিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা এবং উত্তর মেসিডোনিয়ার নাগরিকেরা এ সুবিধা পাবেন।
নতুন নিয়মের আওতায় এই চার দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশের জন্য আর দূতাবাসের দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না। নিজ দেশের পাসপোর্ট ব্যবহার করে তাঁরা সরাসরি অনলাইনে বহুমাত্রিক প্রবেশাধিকারের (মাল্টিপল-এন্ট্রি) ই-ভিসার আবেদন করতে পারবেন। চাইলে সৌদি আরবের যেকোনো বন্দর বা বিমানবন্দরে পৌঁছেও অন-অ্যারাইভাল ভিসা নিতে পারবেন।
এই ভিসার আওতায় পর্যটকেরা ভ্রমণের পাশাপাশি পবিত্র ওমরাহ পালন, বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনীতে অংশগ্রহণ এবং সৌদি আরবে বসবাসরত আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন। বিভিন্ন দেশের কূটনীতিকেরা সৌদি আরবের এই পদক্ষেপকে দ্বিপক্ষীয় বাণিজ্য, পর্যটন ও সাংস্কৃতিক যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন।
তবে নতুন সুবিধার পাশাপাশি কিছু বিধিনিষেধের কথাও জানিয়েছে সৌদি পর্যটন মন্ত্রণালয়। এই ট্যুরিস্ট ভিসায় সৌদি আরবে কোনো বেতনভুক্ত চাকরি বা কাজ করা যাবে না। ওমরাহ পালনের অনুমতি থাকলেও সরকারি হজের মৌসুমে এই ভিসায় ওমরাহ পালন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ ছাড়া ভিসার নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পর নিয়ম না মানলে জরিমানার মুখে পড়তে হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- প্রবাসীর সন্তানেরা পাবে শিক্ষাবৃত্তি, জানুন আবেদন পদ্ধতি
- আজকের খেলার সময়সূচি (০১ নভেম্বর)
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ