ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
আজ বায়ুদূষণের শীর্ষে ঢাকা
নিজস্ব প্রতিবেদক: বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। বায়ুদূষণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা এবং তৃতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর। ঢাকায় বায়ুর মান অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টা ৩৭ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) প্রকাশিত সূচকে এ চিত্র দেখা গেছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুর মান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। এ ছাড়া ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুব অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে বায়ুর মান দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।
সেই হিসাবে ঢাকার বায়ুর মান সূচক ৩৩৬, যা দুর্যোগপূর্ণ পর্যায়ের অন্তর্ভুক্ত। আইকিউএয়ারের তালিকায় থাকা ১২৬টি শহরের মধ্যে দীর্ঘদিন পর আবারও শীর্ষে উঠে এসেছে ঢাকা।
বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় প্রায়ই ঢাকা, ভারতের দিল্লি ও পাকিস্তানের লাহোরের নাম দেখা যায়। বায়ুদূষণের কারণে প্রতিবছর এসব শহরের বহু মানুষ মারা যাচ্ছেন। পাশাপাশি নানা ধরনের শ্বাসতন্ত্রের রোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন নগরবাসী।
পরিবেশবিদরা দীর্ঘদিন ধরে বায়ুদূষণ নিয়ে সতর্ক করে আসছেন। তবে পরিস্থিতি মোকাবিলায় কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি রাজধানীর বায়ুদূষণের বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এসেছে। এ বিষয়ে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দিয়েছেন তিনি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- পারশা মাহজাবীন পূর্ণীকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
- আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে বৈঠক প্রধানমন্ত্রী ও এরদোয়ানের