×

ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

২০২৬ নভেম্বর ১৭ ১০:১৪:৫৯

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে রাজধানীর বারিধারা এলাকা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি সূত্র জানায়, এসআরবি-১-এর একটি দল বারিধারার রোড-৯-এর ১৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে। পরে তাকে গুলশান থানা পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে এসআরবি সূত্র।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত