ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধের ঘটনা ঘটেনি: পুলিশ
নিজস্ব প্রতিবেদক: বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকদের জমায়েতের চেষ্টা থাকলেও কোথাও বড় ধরনের সড়ক অবরোধের ঘটনা ঘটেনি। পুলিশের দাবি, সকাল থেকে বিভিন্ন এলাকায় শ্রমিকদের সড়কে নামার চেষ্টা বুঝিয়ে-শুনিয়ে প্রতিহত করা হয়েছে। ফলে যান চলাচল স্বাভাবিক ছিল এবং জনদুর্ভোগও তৈরি হয়নি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত), ক্রাইম প্রিভেনশন-উত্তর মো. মহিদুল ইসলাম।
তিনি বলেন, মিরপুরের পরিস্থিতি একেবারেই স্বাভাবিক। সকাল থেকে কোথাও সড়ক অবরোধ কিংবা রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টির ঘটনা ঘটেনি। তবে বিভিন্ন এলাকায় কিছু শ্রমিক সড়কে নামার চেষ্টা করেছেন। বিশেষ করে রূপনগর, মিরপুর-১, মিরপুর-১১ ও কাফরুল রোডের বিভিন্ন ফিডার সড়কে তাঁরা ভেতরে ভেতরে জমায়েত হওয়ার চেষ্টা করেন। পুলিশ তাঁদের বুঝিয়ে ফিরিয়ে দিয়েছে।
মো. মহিদুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিরপুর বিভাগের বিভিন্ন এলাকায় ব্যাপকসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিলেন। পুলিশ কর্মকর্তারাও মাঠে উপস্থিত ছিলেন। কেউ যাতে শ্রমিকদের উসকানি দিয়ে সড়কে নামিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করতে, যান চলাচল বন্ধ করতে কিংবা রাষ্ট্রীয় সম্পদ ও সম্পত্তির ক্ষতি করতে না পারে, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে ছিল।
আটকের বিষয়ে তিনি বলেন, দু-চারজনকে আটক করা হয়ে থাকতে পারে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে দেখা হচ্ছে, তাঁরা পোশাকশ্রমিক কি না, নাকি অন্য কোনো এলাকা থেকে এসেছেন। তাঁরা সাধারণ মানুষ হলে ছেড়ে দেওয়া হবে। তবে কারও বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মিরপুরের সার্বিক পরিস্থিতি তুলে ধরে এই পুলিশ কর্মকর্তা বলেন, সকাল থেকেই যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও সড়ক অবরোধ, রাস্তা বন্ধ কিংবা বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। পুরো পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।
শ্রমিকদের আন্দোলনের বিষয়ে মো. মহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং এ বিষয়ে অগ্রগতিও রয়েছে। তাই এই আন্দোলনের আর যৌক্তিকতা নেই বলে মনে করে পুলিশ। এরপরও কেউ উসকানি দিয়ে বিশৃঙ্খলা, অরাজকতা বা নাশকতার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর বা আইন লঙ্ঘনের চেষ্টা করবে, তাদের অপরাধী হিসেবে বিবেচনা করে আইনের আওতায় আনা হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
- পারশা মাহজাবীন পূর্ণীকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি নিয়ে যা বলল ভারত