ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ: মাহদী আমিন
নিজস্ব প্রতিবেদক: গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতি ও ধারাবাহিক কার্যক্রমের ফলে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি) থেকে অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনের সামনে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র বলেন, ‘আনন্দের সঙ্গে অবহিত করছি, ডিএফসির অর্থায়নের জন্য বাংলাদেশ যোগ্যতা লাভ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।’
এই অর্জনের গুরুত্ব তুলে ধরে মাহদী আমিন বলেন, ডিএফসির অর্থায়নের সুযোগ তৈরি হওয়ায় আগামী দিনগুলোতে বাংলাদেশের বড় প্রকল্পগুলোতে মার্কিন বিনিয়োগ আসা অনেক সহজ হবে। বিশেষ করে অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরসহ বিভিন্ন খাতে বিনিয়োগের প্রবাহ বাড়বে। যুক্তরাষ্ট্রের এই বিনিয়োগ সুবিধা কাজে লাগাতে পারলে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ত্বরান্বিত হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিও সহজ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জনকে বর্তমান গণতান্ত্রিক সরকারের ইতিবাচক কার্যক্রম এবং বৈশ্বিক আস্থা ও বিশ্বাসের বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, অতীতে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলে বিভিন্ন শ্রমবিরোধী নীতিমালা প্রণয়ন করা হয়েছিল। এ কারণেই এর আগে যুক্তরাষ্ট্রের এ ধরনের অর্থায়ন বাংলাদেশে আসেনি কিংবা দীর্ঘদিন ধরে তা বন্ধ ছিল।
বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত সরকারের ওপর আন্তর্জাতিক মহলের যে আস্থা তৈরি হয়েছে, এই অর্জন তারই ধারাবাহিকতার বহিঃপ্রকাশ। গত ৯ মাসে বর্তমান সরকারের নীতিমালার ধারাবাহিকতা এবং গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি সর্বাঙ্গীণ বিশ্বাসের ফলেই এই ইতিবাচক সাড়া পাওয়া গেছে।
তিনি আরও বলেন, ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জনের ফলে আগামী দিনগুলোতে বাংলাদেশে ব্যাপক পরিমাণে মার্কিন বিনিয়োগ আসবে। পাশাপাশি দেশের তরুণদের জন্য কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি হবে।
মাহদী আমিন বলেন, ডিএফসির অর্থায়নের যোগ্যতা লাভের ফলে বাংলাদেশের অত্যন্ত প্রয়োজনীয় বড় প্রকল্পগুলোতে মার্কিন বিনিয়োগ আসবে বলে তিনি দৃঢ়ভাবে আশাবাদী। এর মাধ্যমে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে।
তিনি আরও বলেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা বাংলাদেশের ওপর আস্থা রাখছেন। সরকারের সব মন্ত্রণালয় সমন্বিতভাবে দেশে যে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করছে, তাতে বাংলাদেশের অর্থনীতি ভবিষ্যতে আরও সমৃদ্ধ ও স্বনির্ভরতার পথে এগিয়ে যাবে।
সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জনের ফলে দেশে বিনিয়োগ প্রবৃদ্ধি আরও বাড়বে। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের এই অর্থনৈতিক অগ্রযাত্রাকে সবাই মিলে বিশ্বমঞ্চে একটি রোল মডেলে পরিণত করা সম্ভব হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর শ্রমবান্ধব নীতিমালা গ্রহণ এবং নতুন শ্রম আইন পাসের ফলেই যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের অর্থায়নের যোগ্যতা অর্জিত হয়েছে। নতুন শ্রম আইনের মাধ্যমে সরকার শ্রমিকদের স্বার্থ ও সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। সরকারের এসব ইতিবাচক পদক্ষেপে অনুপ্রাণিত হয়ে আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীরা, বিশেষ করে যুক্তরাষ্ট্র, বাংলাদেশের জন্য এই অর্থায়নের সুযোগ তৈরি করে দিয়েছে।
বিনিয়োগ প্রক্রিয়া সম্পর্কে মাহদী আমিন জানান, ডিএফসির এই তহবিলের আওতায় প্রতিটি প্রকল্প ‘কেস টু কেস’ ভিত্তিতে বিবেচিত হবে। এর মাধ্যমে আগামী দিনে যুক্তরাষ্ট্রসহ বিদেশ থেকে বাংলাদেশে বিনিয়োগ আনার ক্ষেত্রে অবারিত ও অপার সুযোগ তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- পারশা মাহজাবীন পূর্ণীকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
- আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি নিয়ে যা বলল ভারত