ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
ধর্ম, বর্ণ, লিঙ্গ বা ভাষার কারণে কেউ যেন নিজেকে ক্ষুদ্র মনে না করে: ঢাবি উপাচার্য
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ধর্ম, বর্ণ, লিঙ্গ, ভাষা কিংবা নৃতাত্ত্বিক পরিচয়ের কারণে কেউ যেন নিজেকে ক্ষুদ্র মনে না করে—এমন একটি দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি দেশের সব ক্ষুদ্র জনগোষ্ঠীর মাতৃভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) আর সি মজুমদার আর্টস মিলনায়তনে ‘সাংস্কৃতিক বহুত্ববাদ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হেরিটেজ ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ এ আলোচনা সভার আয়োজন করে।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, সব ধরনের সংকীর্ণতার দেয়াল ভেঙে বুদ্ধিবৃত্তিক উদারতা ও মানবিক সেতুবন্ধন তৈরি করতে হবে। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের ইতিহাস শুধু উচ্চশিক্ষা বিস্তারের ইতিহাস নয়; এর সঙ্গে জড়িয়ে আছে এ ভূখণ্ডের মানুষের আত্মপরিচয়ের অনুসন্ধান এবং গণতান্ত্রিক চেতনার উন্মেষের ইতিহাস। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানকে এমন মুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে, যেখানে ভিন্নমত ও ভিন্ন সংস্কৃতির চর্চা এবং সংলাপের সুযোগ থাকবে।
সাংস্কৃতিক বহুত্ববাদ ও উন্নয়নবিষয়ক আলোচনায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন উপাচার্য। একই সঙ্গে নারীর সাংস্কৃতিক ও জ্ঞানভিত্তিক ক্ষমতায়ন নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
হেরিটেজ ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোকাম্মেল এইচ ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় মূল আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া।
আলোচনায় অংশ নেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া, সময় টিভির সিইও জুবায়ের বাবু এবং মানবাধিকারকর্মী ও সংগঠক মেইনথিন প্রমীলা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে বৈঠক প্রধানমন্ত্রী ও এরদোয়ানের