×

ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

১ ডিসেম্বর ঢাবিতে বিজয় র‌্যালি, নেতৃত্ব দেবেন উপাচার্য

২০২৬ নভেম্বর ১৭ ১৬:০৯:৫১

১ ডিসেম্বর ঢাবিতে বিজয় র‌্যালি, নেতৃত্ব দেবেন উপাচার্য

নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আগামী ১ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বর্ণাঢ্য বিজয় র‌্যালির আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে সকাল ৯টায় র‌্যালিটি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যালিতে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সকাল ৮টা ৪৫ মিনিটে অপরাজেয় বাংলার পাদদেশে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

র‌্যালিতে আরও উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

র‌্যালিটি অপরাজেয় বাংলা থেকে শুরু হয়ে টিএসসি প্রদক্ষিণ করে স্মৃতি চিরন্তনে গিয়ে শেষ হবে। এরপর বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের তত্ত্বাবধানে মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসভিত্তিক দেশাত্মবোধক গান পরিবেশন করা হবে।

বিজয় দিবসের তাৎপর্য ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্যকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত