×

ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত

২০২৬ নভেম্বর ১৯ ১৪:২৫:০৫

মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক: মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত অফিস সহায়ক ও অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের জন্য নির্ধারিত এমসিকিউ পরীক্ষা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণবশত আগামী ২০ ও ২৭ নভেম্বরের পরীক্ষা দুটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মৎস্য অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) ও বিভাগীয় নির্বাচন কমিটির সদস্য সচিব ফিরোজ আহাম্মেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ২০তম গ্রেডের অফিস সহায়ক পদে নিয়োগের জন্য আগামী ২০ নভেম্বর এবং ১৬তম গ্রেডের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের জন্য আগামী ২৭ নভেম্বর বিভিন্ন কেন্দ্রে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত পরীক্ষা দুটি স্থগিত করা হয়েছে।

স্থগিত হওয়া পরীক্ষার সংশোধিত তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে ঘোষণা করা হবে। এ বিষয়ে মৎস্য অধিদপ্তরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হবে।

পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি জানতে প্রার্থীদের মৎস্য অধিদপ্তরের ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

বিস্তারিত জানতে মৎস্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি দেখুন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা দরপতনের ধারাবাহিকতায় আবারও কমেছে সোনা ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি... বিস্তারিত