ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশ নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ শুরু করেছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে পড়ার অর্থ হলো নিজেকে এবং দেশকে পিছিয়ে রাখা। প্রযুক্তির ক্ষেত্রে অন্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজেদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে আরও বিকশিত করতে হবে।
তিনি শিক্ষার্থীদের গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু উদ্ভাবনের আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগ যেন প্রয়োজনীয় সহায়তার অভাবে হারিয়ে না যায়, সে জন্য সরকারি সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
তিনি আরও জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাব হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- ঢাবিতে ককটেল বিস্ফোরণ: এবার বহিষ্কার শিক্ষার্থী
- ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- গোপালগঞ্জে ছাত্রলীগের তাণ্ডব, মোতায়েন ছয় প্লাটুন বিজিবি
- গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ