×

ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লবীতে ফের দাঁড়িয়ে থাকা বাসে আগুন

২০২৬ নভেম্বর ১৮ ১৯:২৬:৩৫

পল্লবীতে ফের দাঁড়িয়ে থাকা বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবীতে আবারও সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে বাসের কর্মচারী ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে পল্লবী থানাধীন মিরপুর-১২-এর সাগুফতা ফুড কার্ডের সামনে এ ঘটনা ঘটে।

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হাসিবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রাস্ট পরিবহনের একটি বাস রাস্তার পাশে দাঁড় করিয়ে চালক ও কর্মচারীরা সাগুফতা ফুড কার্ডের সামনে কাজ করছিলেন। এ সময় দুর্বৃত্তরা বাসটির পেছনের দিকের একটি আসনে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে থাকা বাসের কর্মচারী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে বাসটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এসআই মোহাম্মদ হাসিবুল আরও জানান, বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৭৭৯৪। এর চালক মো. সাদ্দাম। প্রাথমিকভাবে জানা গেছে, অজ্ঞাত ব্যক্তিরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে।

এর আগে মঙ্গলবার রাতেও পল্লবীর সিরামিক্স রোডে ‘মিরপুর সুপার লিংক’ নামে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে একজনকে আটকের তথ্য জানিয়েছিল পুলিশ।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা দরপতনের ধারাবাহিকতায় আবারও কমেছে সোনা ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি... বিস্তারিত