×

ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

২০২৬ নভেম্বর ১৮ ১৬:০০:৪১

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক: পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে গাজীপুরে আবারও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। একপর্যায়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদকে বহনকারী গাড়িতে আগুন দেওয়া হয়।

পুলিশ জানায়, পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সকালে গাড়ি নিয়ে ঘটনাস্থলে যান উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। তিনি গাড়ি থেকে নেমে পরিস্থিতি দেখার সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় গাড়িটির আশপাশে লোকজন জড়ো হওয়ায় সেটি সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। পরে গাড়িটিতে আগুন দেওয়া হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাঈদ বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন দেওয়া গাড়িটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের।

উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, ‘তারা আমার গাড়িকে আগে থেকেই টার্গেট করে রেখেছিল। গাড়িতে আগুন দেওয়া হলেও আমি নিরাপদে আছি।’

এদিকে গাড়িতে আগুন লাগার খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. রাজীব হোসেন জানান, দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ ও সড়ক অবরোধ চলছে। বুধবারের কর্মসূচির কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা দরপতনের ধারাবাহিকতায় আবারও কমেছে সোনা ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি... বিস্তারিত