×

ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের বিরুদ্ধে  রোহিঙ্গা গণহত্যা  মামলার রায় আজ

২০২৬ নভেম্বর ১৯ ১১:০০:২৬

মিয়ানমারের বিরুদ্ধে  রোহিঙ্গা গণহত্যা  মামলার রায় আজ

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় আজ ঘোষণা করতে যাচ্ছে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় এ রায় ঘোষণা করা হবে।

২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানের মুখে লাখ লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসেন। এ ঘটনায় ২০১৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে পশ্চিম আফ্রিকার মুসলিম-প্রধান দেশ গাম্বিয়া।

মামলায় গাম্বিয়ার অভিযোগ, ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর পরিচালিত অভিযান গণহত্যার শামিল। ওই অভিযানের পর অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন।

অভিযানের সময় রোহিঙ্গাদের হত্যা, ব্যাপক ধর্ষণ এবং ঘরবাড়িতে অগ্নিসংযোগের মতো নৃশংস ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শরণার্থীরা। জাতিসংঘের একটি অনুসন্ধান কমিশনও ওই অভিযানে গণহত্যামূলক কর্মকাণ্ড সংঘটিত হওয়ার কথা উল্লেখ করেছে।

তবে মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, সন্ত্রাসীদের বিরুদ্ধে বৈধভাবেই ওই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছিল।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা দরপতনের ধারাবাহিকতায় আবারও কমেছে সোনা ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি... বিস্তারিত