ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
গোবিপ্রবির ফটকে শেখ মুজিবের নামে ব্যানার টানালেন আ.লীগ নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকে বিশ্ববিদ্যালয়ের আগের নাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার টানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের নামফলক ভাঙচুর এবং শিক্ষার্থীদের মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে কয়েক শ নেতাকর্মী মোটরসাইকেলে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। এ সময় তাঁরা শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন স্লোগান দেন এবং মারধরের হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।
পরে নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে তাঁরা বিশ্ববিদ্যালয়ের নামফলক ভাঙচুর করেন এবং সেখানে আগের নাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ লেখা একটি ব্যানার টানিয়ে দেন।
ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছিলেন। নেতাকর্মীরা ব্যানার টানিয়ে স্থান ত্যাগ করার পর শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বের হয়ে প্রধান ফটকে অবস্থান নেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. এস এম আহসান বলেন, ‘আমাদের মূল লক্ষ্য ছিল, শিক্ষার্থীরা যেন কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হয়। আমরা শিক্ষার্থীদের স্বার্থ ও নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। সংশ্লিষ্টদের ডিসির সঙ্গে কথা বলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ব্যানারটি অপসারণের ব্যবস্থা নিতে বলেছি। বিষয়টি একটি জাতীয় ইস্যু হওয়ায় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর ছেড়ে দিচ্ছি। প্রশাসন যেভাবে নির্দেশনা দেবে, আমরা সেভাবেই কাজ করব।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর