×

ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩

এনসিপির এমপি মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি

২০২৬ নভেম্বর ১৫ ১৮:৩৩:৪০

এনসিপির এমপি মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতু এমপিকে ফোন করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অপরিচিত একটি নম্বর থেকে ফোন করে তাঁকে দেশ ছেড়ে চলে যাওয়ার হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি টুকরা টুকরা করে ফেলার হুমকিও দেওয়া হয়।

রোববার (১৫ নভেম্বর) বিকেল ৫টা ২৯ মিনিটে তাঁর কাছে ফোনটি আসে। এ সময় ডা. মাহমুদা মিতু জাতীয় সংসদে অবস্থান করছিলেন। ফোনালাপে হুমকিদাতাকে বলতে শোনা যায়, ‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’ এবং ‘টুকরা টুকরা করা হবে’।

অপরিচিত নম্বর থেকে আসা এই ফোনকলের মাধ্যমে তাঁকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে এনসিপির মিডিয়া সেল জানিয়েছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত