ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
গোপালগঞ্জ সরকারি কলেজের নাম বদলে ‘বঙ্গবন্ধু কলেজ’ লিখলেন ছাত্রলীগ নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জ সরকারি কলেজের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’ লিখে ব্যানার টানিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কলেজের নামফলক ভাঙচুরের পর শহরে মিছিল বের করেন তাঁরা। রবিবার (১৫ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। মিছিল থেকে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে বেশ কিছু স্লোগানও দিতে দেখা যায় তাঁদের।
এর আগে শনিবার রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছে স্থানীয় বিএনপি।
শনিবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয় এবং আশপাশের কয়েকটি দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে নিলফা বাজার থেকে টুঙ্গিপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে পাটগাতী-গোপালগঞ্জ সড়ক অবরোধ করে রাখা হয়।
প্রসঙ্গত, ২০২৫ সালের রোববার (২২ জুন) জারি করা এবং সোমবার (২৩ জুন) রাতে প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তন করে নতুন নির্ধারিত নাম ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। নাম পরিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে স্থানীয় ইতিহাস, জননন্দিত ব্যক্তিত্ব ও প্রশাসনিক স্বচ্ছতার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুনভাবে পরিচিত করার উদ্যোগ নেওয়া হয়।
ওই প্রজ্ঞাপনে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজের’ নাম পরিবর্তন করে ‘গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ’ রাখা হয়। একই সঙ্গে দেশের ৫৭টি সরকারি কলেজ ও মহাবিদ্যালয়ের নাম থেকে ‘বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা’, ‘শেখ রাসেল’, ‘শেখ ফজিলাতুন্নেছা মুজিব’সহ শেখ পরিবারের সদস্য এবং আওয়ামী লীগের নেতাদের নাম বাদ দিয়ে নতুন নামকরণ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। শিক্ষা মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় নাম পরিবর্তনসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের গত ২৮ মে তারিখের প্রজ্ঞাপন এবং মন্ত্রিপরিষদ বিভাগের ৯ ফেব্রুয়ারি ২০২৫ সালের চিঠির আলোকে প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট