×

ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

আওয়ামী লীগ আগুন দিচ্ছে, ঘি ঢালছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন

২০২৬ নভেম্বর ১২ ২১:৩৮:৪০

আওয়ামী লীগ আগুন দিচ্ছে, ঘি ঢালছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ দেশে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে, আর তাতে ঘি ঢালছে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।

তিনি অভিযোগ করেছেন, জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্যের পর বিরোধীদলীয় সংসদ সদস্যরা পরিকল্পিতভাবে অসহিষ্ণু আচরণ করছেন। আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় বিএনপি সরকারের ওপর চাপিয়ে সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে জামায়াত-এনসিপি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন রাশেদ খাঁন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ডক্টর মুহাম্মদ ইউনূসের আর্শীবাদপুষ্ট বিরোধীদল জাতীয় সংসদে প্রতিনিয়ত স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের সাথে পরিকল্পিতভাবে যে বেয়াদবি করছে, এটা অসহনীয়। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এদের শরীরে হয়তো জ্বালাপোড়া শুরু করে দেয়, যার প্রতিফলন ৯০ জন বিরোধীদলীয় এমপির হাউকাউয়ের মধ্যে পরিলক্ষিত হয়।’

তিনি আরও লেখেন, ‘একদিকে বিএনপি সরকার আওয়ামী সন্ত্রাসীদের নাশকতা দমনে তৎপর, আবার অন্যদিকে জামায়াত জোটের নেতাকর্মীদের আচরণও আওয়ামী লীগের চেয়ে কোনো অংশে ভালো নয়। সব মিলিয়ে আওয়ামী লীগ আগুন দিচ্ছে, আর তাতে ঘি ঢেলে দিচ্ছে জামায়াত-এনসিপি। আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের দায়কে বিএনপি সরকারের ব্যর্থতা হিসেবে প্রচার করে বৈধতা দেওয়ার চেষ্টা করছে জামায়াত-এনসিপি।’

রাশেদ খাঁন তাঁর পোস্টে আরও লেখেন, ‘একটি বারের জন্যও তারা বলছে না যে, আওয়ামী দুর্বৃত্তদের মোকাবিলায় বিরোধীদল রাজপথে থাকবে। বরং তারা মনেপ্রাণে চাচ্ছে, আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস চালিয়ে যাক, যাতে সরকার দুর্বল হয় এবং তারা ক্ষমতায় যেতে পারে। আমি আবারও বলছি, জামায়াত জাতীয় পার্টির মতো ট্রাপে পড়েছে।’

সবশেষে তিনি লেখেন, ‘গোপন বৈঠক ফাঁস হয়ে যাওয়ার ভয়ে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া বন্ধ করে দিয়ে বিএনপি সরকারকে ব্যর্থ করার মিশনে নেমেছে। কিন্তু আওয়ামী ও জামায়াতি ফ্যাসিবাদের এই যৌথ মিশন কখনো সফল হবে না, ইনশাআল্লাহ।’

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

রাজনীতি এর অন্যান্য সংবাদ

ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কত টাকা?

ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কত টাকা?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে ২ হাজার... বিস্তারিত