ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
জুলাই নেতাদের অরক্ষিত রেখে সবাই দায় এড়িয়েছে: সামান্তা শারমিন
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের অরক্ষিত রেখে অন্তর্বর্তীকালীন সরকার, বর্তমান সরকারি দল ও প্রধান বিরোধী দল—সবাই দায় এড়িয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক পদ থেকে সদ্য পদত্যাগ করা সামান্তা শারমিন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে সামান্তা শারমিন লিখেছেন, ‘নুসরাতের বাড়িকে, ওদের আদরের ‘তারা’কে পুড়িয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। সংসদ সদস্য বা এনসিপি নেতা হওয়ার জন্য নয়, বরং জুলাইয়ের সমন্বয়ক বলে এবং নুসরাত বা হাসিবদের এই পরিচয় শুধু আওয়ামী লীগের জন্যই ত্রাস এমন ভাবলে ভুল হবে।’
তিনি আরও লেখেন, ‘জুলাইয়ের নেতাদের অরক্ষিত রেখে অন্তর্বর্তীকালীন সরকার, বর্তমান সরকারি দল, প্রধান বিরোধীদল সবাই হাত মুছে ফেলেছে।’
পোস্টের শেষাংশে সামান্তা শারমিন লেখেন, ‘জুলাই রক্ষায় ২৪-এর গণঅভ্যুত্থানের পরে ২৬ সালের নির্বাচন থেকে প্রাপ্ত সংসদের প্রয়োজনীয়তা বা কার্যকারিতা আছে কিনা তা এখন প্রমাণ করতে হবে।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- আজ ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ নিয়ে বিভ্রান্তি, বোর্ড বলছে ১ ডিসেম্বর, মন্ত্রী ২ ডিসেম্বর
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?