ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
কত গাড়িতে হামলা হলে আইনশৃঙ্খলার অবনতি স্বীকার করবেন, সংসদে প্রশ্ন
নিজস্ব প্রতিবেদক: দেশে কতগুলো গাড়িতে হামলার ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে বিবেচনা করা হবে, সেই প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ড. মো. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে শত শত গাড়িতে হামলার খবর প্রকাশিত হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি স্বীকার করা হচ্ছে না।
বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনে সংসদে বক্তব্য দিতে গিয়ে এ প্রশ্ন তোলেন তিনি।
শফিকুল ইসলাম মাসুদ বলেন, বর্তমান পর্যটনশিল্প ধ্বংস করার পাঁয়তারার অংশ হিসেবে পুরো পার্বত্য অঞ্চলকে হাতছাড়া করার গভীর ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা জানতে চান তিনি।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে দেওয়া একটি বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। শফিকুল ইসলাম মাসুদ বলেন, বিশ্ববিদ্যালয়ের একটি গাড়িতে শুধু ককটেল বিস্ফোরণ হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এমনটা বলা যায় না বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। অথচ বিভিন্ন গণমাধ্যমে একটি-দুটি নয়, শত শত গাড়িতে হামলার খবর প্রকাশিত হচ্ছে।
তিনি বলেন, ‘মাননীয় সদস্য একটা-দুইটা জায়গায় আমরা আপনি জবাব দিচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছুই হয় নাই তাহলে আমরা কতজন লোক কিংবা আর কত গাড়ির উপরে হামলা হলে আমরা বুঝবো যে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিণীতির অবনতি হয়েছে।’
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সাজেক ও বেলি অঞ্চল নিয়ে সংসদ সদস্য যে উদ্বেগ প্রকাশ করেছেন, সরকারও একইভাবে উদ্বিগ্ন। পর্যটন মৌসুম শুরুর আগে সাজেকভ্যালি এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব দেখা দেয়। ওই এলাকার কিছু দখলদারত্ব বজায় রাখাকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের সহযোগিতায় পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলা করা হয়েছে। বর্তমানে সেখানে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।
গাড়িতে হামলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সংসদ সদস্যের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বক্তব্য দেওয়ার সময় এ বিষয়ে বিস্তারিত জবাব দেওয়া হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- আজ ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ নিয়ে বিভ্রান্তি, বোর্ড বলছে ১ ডিসেম্বর, মন্ত্রী ২ ডিসেম্বর
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?