ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
প্রক্টরকে ছাত্রলীগ নেতার হুমকি, বাস-শাটল ট্রেন বন্ধের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্লাস-পরীক্ষা স্থগিত এবং বাস ও শাটল ট্রেন চলাচল বন্ধ রাখার জন্য প্রক্টর অধ্যাপক ড. কামরুল হোসেনকে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় একটি ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সংগঠনটির ঘোষিত ছাত্র ধর্মঘট সফল করতে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহসভাপতি আবরার শাহরিয়ার এ হুমকি দেন বলে জানা গেছে।
ছড়িয়ে পড়া অডিওতে আবরার শাহরিয়ারকে মঙ্গলবারের কর্মসূচির কথা জানিয়ে প্রক্টরকে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার হুমকি দিতে শোনা যায়।
ফোনালাপে শাহরিয়ার বলেন, ‘স্যার, আপনি নিশ্চয়ই জানেন ডিসেম্বরে নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবেন। বিশ্ববিদ্যালয়ের ২৭ হাজার শিক্ষার্থীর আইনশৃঙ্খলা ও সামগ্রিক নিরাপত্তার দায়িত্ব আপনার। আমি আশা করব, আগামীকাল যেসব ক্লাস-পরীক্ষা আছে, সেগুলো মুলতবি ঘোষণা করবেন।’
জবাবে প্রক্টর অধ্যাপক কামরুল হোসেন বলেন, ‘এটা তো আমার সিদ্ধান্ত নয়, এটা কেন্দ্রীয় প্রশাসনের সিদ্ধান্ত। তারা যা সিদ্ধান্ত দেয়, আমি তা অনুসরণ করব। এটা আমার দেওয়া সিদ্ধান্ত নয়।’
এরপর কর্মসূচি সফল করার ঘোষণা দিয়ে আবরার শাহরিয়ারকে বলতে শোনা যায়, ‘আমরা যেকোনোভাবে আগামীকালের (মঙ্গলবার) প্রোগ্রাম সফল করব। আগামীকাল কোনো বাস, কোনো ট্রেন চলবে না। আমরা চলতে দেব না।’
তিনি আরও বলেন, ‘আমরা বিএনপির মতো অগ্নিসন্ত্রাস করব না। শিবিরের মতো শিক্ষকদের বাসেও ককটেল হামলা করব না। তবে কোনো রকম সহিংসতা ছাড়া আমরা প্রোগ্রামটা সফল করব। এখন বাকিটা আপনাদের দায়িত্ব।’
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. কামরুল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তাব্যবস্থা রয়েছে। রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রেলওয়েরও নিজস্ব শৃঙ্খলা ব্যবস্থাও আছে। সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।
‘প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব পালন করবেন। আইনবহির্ভূত কোনো ঘটনা ঘটলে তা আইনগতভাবে মোকাবিলা করা হবে’, যোগ করেন চবি প্রক্টর।
মঙ্গলবারের কর্মসূচিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও পরিবহনব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ক্লাস-পরীক্ষা স্থগিতের কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ