×

ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

জামায়াতের নেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য রাশেদ খাঁনের

২০২৬ নভেম্বর ০৮ ১৩:৪১:৫২

জামায়াতের নেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য রাশেদ খাঁনের

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন প্রশ্ন তুলেছেন, আমির হামজার অডিও কথোপকথন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কি না, তা নিয়ে দ্য ডিসেন্ট ও রিউমার স্ক্যানারের মতো ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান কোনো প্রতিবেদন প্রকাশ করেছে কি না। তিনি বলেন, কোনো তথ্য শেয়ার করার আগে সেটির সত্যতা যাচাই করে নেন।

রোববার (৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে রাশেদ খাঁন আরও দাবি করেন, এর আগে জামায়াতের মুখপাত্র নাসিরুদ্দিন পাটোয়ারীর গাড়ি ও ল্যাপটপ চুরির ঘটনা, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার বৈঠক এবং সর্বশেষ জামায়াতের সংসদ সদস্য আমির হামজাকে ঘিরে নারীসংক্রান্ত তথ্য যাচাই করে তিনি শেয়ার করেছেন। এসব তথ্যের মধ্যে কোনো ভেজাল নেই বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, এসব তথ্য মিথ্যা প্রমাণ করতে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করা কিংবা চ্যালেঞ্জ জানানোর মতো ন্যূনতম নৈতিকতাও সংশ্লিষ্ট ব্যক্তিদের নেই।

জামায়াতের নেতৃত্ব নিয়েও সমালোচনা করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি বলেন, ‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’ স্লোগান দিয়ে বর্তমানে কোন শ্রেণির লোক জামায়াতের নেতৃত্ব দিচ্ছে, তিনি শুধু সেই মুখোশগুলো উন্মোচন করতে চেয়েছেন। তাঁর দাবি, বর্তমান জামায়াত মানেই গাজী নজরুল ইসলাম ও আমির হামজার মতো লম্পটদের আধিক্য—এটি এখন প্রমাণিত সত্য হয়ে গেছে।

রাশেদ খাঁন আরও দাবি করেন, আওয়ামী ফ্যাসিবাদী আমলে কে জামায়াত করে আর কে করে না, তা বোঝা কঠিন ছিল। তবে গণঅভ্যুত্থানের পর দেখা গেছে, সুন্নতি লেবাসধারী যাঁদের বিরুদ্ধে অতীতে নারীসংক্রান্তসহ নানা অপকর্মের পাহাড়সম অভিযোগ ছিল, তাঁদের অধিকাংশই জামায়াতের পরিচয়ে আবির্ভূত হয়েছেন। তাঁর ভাষায়, ‘গাজী নজরুল ও আমির হামজারা জামায়াতে অভিশাপ রুপে নাযিল হয়েছে।’

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত