×

ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

‘বিএনপি সরকারের এক বছর পর প্রতিটি ক্ষেত্রে ব্যর্থতা দেখা যাবে’

২০২৬ নভেম্বর ০৭ ১৪:১২:৩৭

‘বিএনপি সরকারের এক বছর পর প্রতিটি ক্ষেত্রে ব্যর্থতা দেখা যাবে’

নিজস্ব প্রতিবেদক: বিএনপি সরকারের এক বছর পূর্ণ হওয়ার পর অর্থনীতি থেকে শুরু করে আইনশৃঙ্খলা প্রতিটি ক্ষেত্রেই ব্যর্থতার চিত্র দেখা যাবে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর বাংলামোটরে এনসিপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, বরাবরই আওয়ামী লীগকে পথ দেখিয়েছে বিএনপি। দলটি সব আন্দোলনের সুবিধা নিতে চায়। জুলাই অভ্যুত্থানকে ঘিরেও বিএনপি হীনম্মন্যতায় ভুগছে।

এনসিপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে কথা বলছে। তবে আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ডের বিচার আগে নিশ্চিত করতে হবে। এরপরই তাদের পুনর্বাসন বা প্রাসঙ্গিকতার বিষয়টি আসতে পারে।

এদিকে, অন্যের দলে গুপ্ত খোঁজার পরিবর্তে বিএনপিকে নিজেদের দলের ভেতরে গুপ্ত সদস্য খোঁজার আহ্বান জানিয়েছেন এনসিপির নেতা সারোয়ার তুষার। একই সঙ্গে আওয়ামী লীগ প্রশ্নে বিএনপিকে দ্বিতীয়বার একই ভুল না করার আহ্বান জানান তিনি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত