ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কতা
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় ভিসার শর্ত লঙ্ঘন করলে কঠোর পরিণতির মুখে পড়তে পারেন বিদেশি নাগরিকরা। বিশেষ করে চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে দেশটির সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা বা অনুদান নিলে তা ভিসার অপব্যবহার হিসেবে বিবেচিত হবে। এমনকি এর ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞার মুখেও পড়তে পারেন সংশ্লিষ্ট ব্যক্তি।
শনিবার (৭ নভেম্বর) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় দূতাবাস জানায়, ভিসার যথাযথ ব্যবহার এবং এর সব শর্ত মেনে চলার দায়িত্ব সম্পূর্ণ ভ্রমণকারীর। তাই যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনার আগে সংশ্লিষ্ট নিয়মকানুন ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে গত ৩১ অক্টোবর এক বিবৃতিতে দূতাবাস জানায়, ভ্রমণকারীদের পাসপোর্টে উল্লেখিত ‘অ্যাডমিট আনটিল ডেট’ বা অনুমোদিত শেষ তারিখের মধ্যেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে। এ সময়সীমা যাচাই করতে i94.cbp.dhs.gov ওয়েবসাইট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।
এ ছাড়া ২৮ অক্টোবরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বি১/বি২ ভিজিটর ভিসায় কেবল ব্যবসায়িক বৈঠক, সভা ও চুক্তি নিয়ে আলোচনা করা যাবে। তবে যুক্তরাষ্ট্রে চাকরি বা অন্য কোনো ধরনের কাজের জন্য আলাদা ভিসা প্রয়োজন।
যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে ভিসার নিয়ম ও শর্ত যথাযথভাবে অনুসরণের বিষয়ে ভ্রমণকারীদের আবারও সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- আজকের খেলার সময়সূচি (০১ নভেম্বর)
- প্রবাসীর সন্তানেরা পাবে শিক্ষাবৃত্তি, জানুন আবেদন পদ্ধতি
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ