×

ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

আমাকে রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা সফল হবে না: ইশরাক

২০২৬ নভেম্বর ০৭ ১২:৩২:৫৬

আমাকে রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা সফল হবে না: ইশরাক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের হাতে পিস্তল নিয়ে কয়েকজনকে ধাওয়া করার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গত ১৭ অক্টোবর বিকালে গেণ্ডারিয়া রেললাইনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে তার ফেসবুক পেজের পোস্টে উল্লেখ করা হয়।

ভিডিওতে দেখা যায়, এক হাতে হ্যান্ড মাইকের মাউথপিস ও অন্য হাতে পিস্তল নিয়ে গাড়ি থেকে নেমে কয়েকজনকে ধাওয়া করছেন ইশরাক। এ সময় পিস্তলের স্লাইড টেনে সেটি গুলি করার জন্য প্রস্তুত করে লোকগুলোর দিকে তাক করে ‘অ্যাই দাঁড়া, দাঁড়া’ বলে চিৎকার করেন তিনি। সাদা পোশাকে আরও একজনকে অস্ত্র হাতে ধাওয়া করতে দেখা যায়।

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী থাকাকালে এ ঘটনা নিয়ে বিএনপি ও সরকারের মধ্যে অসন্তোষ তৈরি হয়। পরদিন প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেন বলে জানা যায়। পরে ২০ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে ইশরাকের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণের বিষয়টি জানানো হয়।

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে ওই ঘটনা ও ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে কথা বলেছেন ইশরাক।

রাজনৈতিকভাবে তাকে দুর্বল করা হলে জামায়াত ও এনসিপি লাভবান হবে কি না, এমন প্রশ্নের জবাবে ইশরাক বলেন, বিশ্লেষকদের মতামতের পেছনে নিশ্চয়ই কোনো ভিত্তি রয়েছে। তবে তাকে দুর্বল করার যেকোনো চেষ্টা ব্যর্থ হবে। প্রধানমন্ত্রী তার কর্মকাণ্ড ও রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে অবগত এবং দলের ভেতরে-বাইরে যেকোনো প্রতিবন্ধকতা মোকাবিলায় তিনি প্রস্তুত।

নিজের ভুল প্রসঙ্গে ইশরাক বলেন, সাম্প্রতিক আলোচিত ঘটনায় তিনি কোনো ভুল করেননি। মাদক নির্মূলের অংশ হিসেবে যথাযথ প্রক্রিয়ায় সেখানে গিয়েছিলেন এবং আত্মরক্ষার প্রয়োজনে নিজের লাইসেন্স করা অস্ত্র কিছু সময়ের জন্য প্রদর্শন করেছিলেন। পরে সেটি নিরাপদে রাখেন। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সামনেও নিজের অবস্থান তুলে ধরেছেন। তবে অতীতের রাজনীতিতে অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকতে পারে বলে স্বীকার করেন তিনি।

নিজের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে ইশরাক বলেন, তিনি বিভিন্নজনের পরামর্শ শুনলেও চূড়ান্ত সিদ্ধান্ত নিজেই নেন। ইতিবাচক ও কৌশলগতভাবে কার্যকর মনে হলে পরামর্শ গ্রহণ করেন। নিজের সিদ্ধান্তের দায়ভার নিতে তিনি প্রস্তুত এবং কারও অসৎ প্ররোচনা বা ভুল পরামর্শে পরিচালিত হননি। বিগত দিনের আন্দোলন-সংগ্রামের সিদ্ধান্তগুলোও তিনি নিজেই নিয়েছেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ