×

ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

জামায়াতকে পাকিস্তানে পাঠানোর হুঁশিয়ারি পাপিয়ার

২০২৬ নভেম্বর ০৮ ১২:৩১:৪৯

জামায়াতকে পাকিস্তানে পাঠানোর হুঁশিয়ারি পাপিয়ার

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া বলেছেন, ‘নির্বাচিত সরকারের আট মাসে বোর্ডিং পাশ দেখাও, লন্ডন দেখাও, ভিসা দেখাও। আমরাও বলি, রেডি হও জামায়াত ইসলাম, পাকিস্তান তোমাদের উপযুক্ত জায়গা, তোমাদেরকে পাকিস্তান পাঠানো হবে।’

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাপিয়া বলেন, ‘খাসির মাংস খাবা বলে যদি কুকুরের মাংস খাও, এটা কি ঠিক হবে?’ ইসলাম মনে করে, মৃত্যুর আগে কেউ যদি জামায়াতে ইসলামীতে দাঁড়িপাল্লায় ভোট দেবেন। জামায়াতে ইসলামীর ভেতরে ইসলামের কোনো নমুনা নাই, কোনো নমুনা নাই, কোনো নমুনা নাই।

সামনে নির্বাচন ও স্থানীয় নির্বাচনের কথা উল্লেখ করে পাপিয়া বলেন, ‘এই নির্বাচনে মা-বোনদের বলতে চাই, আর ভুল করিয়েন না, বিরিয়ানির প্যাকেট আর নেবেন না। নতুন নতুন বোরখা আর নেবেন না, দুইশ টাকা দিয়ে... শফিক সাহেবের মিটিংয়ে আর আসিয়েন না।’

তিনি আরও বলেন, ‘বিএনপি আপনাদের সংগঠন, আপনাদের কথা ভাবে। আপনাদের মুখের হাসির জন্য যা যা করতে হয়, তাই তাই বিএনপি করবে।’

জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ। এ সময় জেলা যুবদলের আহ্বায়ক তাবিউল ইসলাম তারিফ উপস্থিত ছিলেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত