×

ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

জিয়া পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে: নয়ন

২০২৬ নভেম্বর ০৭ ২২:০০:১৭

জিয়া পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে: নয়ন

নিজস্ব প্রতিবেদক: জিয়া পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।

শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত র‍্যালিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন বলেন, ৭ নভেম্বর তাঁদের আবেগ, অনুভূতি, ভালোবাসা ও শ্রদ্ধার জায়গা। রাজনৈতিকভাবে অন্য সব দিনের তুলনায় এ দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ দিনের বিশেষত্বের কারণেই আজ বাংলাদেশের মানুষ স্বাধীন ও মুক্তভাবে বসবাস করতে পারছে এবং গণমাধ্যমগুলো স্বাধীনভাবে কথা বলতে পারছে।

বিগত ১৭ বছরের রাজনৈতিক লড়াইয়ের কথা তুলে ধরে তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যানের নেতৃত্বের জন্য তাঁরা দীর্ঘ ১৭ বছর রাজপথে লড়াই-সংগ্রাম করেছেন, রক্ত দিয়েছেন, গুলি ও রিমান্ডের মুখোমুখি হয়েছেন এবং অসংখ্য হামলা-মামলার শিকার হয়েছেন। এত নির্যাতনের পরও তাঁরা পিছু হটেননি। তাঁদের একটাই লক্ষ্য ছিল—প্রিয় নেতাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করা এবং এই ঐতিহাসিক দিনটি মুক্তভাবে উদ্‌যাপন করা। এ জন্যই তাঁরা জীবনে এত কষ্ট করেছেন।

নয়ন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি ধরে রাখতেই তাঁরা রাজপথে প্রতীকী ট্যাংক নিয়ে এসেছেন। বাংলাদেশ যত দিন থাকবে, তত দিন জিয়াউর রহমানের স্মৃতি অম্লান থাকবে। তাঁর পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে।

জিয়াউর রহমানকে আজীবন স্মৃতির মধ্য দিয়ে রাজপথে এবং নিজের বুকে আগলে রাখতে চান বলেও প্রত্যয় ব্যক্ত করেন এই যুবদল নেতা।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে র‍্যালি বের করে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি। শনিবার বিকেল সোয়া ৩টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

র‍্যালিতে যোগ দিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের পাশাপাশি আশপাশের জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা নয়াপল্টনে আসতে থাকেন। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সেখানে জড়ো হন। এ সময় তাঁদের হাতে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং শীর্ষ নেতাদের ছবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াপল্টন ও আশপাশের সড়ক।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত