ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
হ্যান্ডকাফ পরেই দেশে ফিরতে হবে হাসিনাকে: তথ্য প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বিগত স্বৈরাচার সরকারের প্রধানকে বিচারের মুখোমুখি হতে হ্যান্ডকাফ পরেই দেশে ফিরতে হবে। দেশের জনগণ কোনো অন্যায়কে ছাড় দেবে না।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিপাহি-জনতার বিপ্লব ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে ইয়াসের খান চৌধুরী বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র ও ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করেছিল।
বিগত সরকারের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, যারা দেশের লক্ষ-কোটি টাকা পাচার করেছে এবং গণহত্যা চালিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে, তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে। ২০২৪ সালের ছাত্র-জনতার রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে অর্জিত স্বাধীনতা কোনোভাবেই নস্যাৎ হতে দেওয়া হবে না।
স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, নান্দাইলের উন্নয়নে ইতোমধ্যে ১৮৬টি রাস্তায় সোলিং করা হয়েছে। আরও ১০৪টির অনুমোদন পাওয়া গেছে। এ ছাড়া রাস্তা সংস্কারের জন্য সাড়ে ১১ কোটি টাকা বরাদ্দ আনা হয়েছে। পাশাপাশি গৃহহীনদের জন্য ঘর, কালভার্ট এবং ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে।
সমাবেশে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষকে যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিহত করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে গণতন্ত্র ও উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
নান্দাইল উপজেলা বিএনপির সদস্যসচিব এনামুল কাদিরের সঞ্চালনায় সমাবেশে দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিজুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায় ও এমএ সালামসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- প্রবাসীর সন্তানেরা পাবে শিক্ষাবৃত্তি, জানুন আবেদন পদ্ধতি
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- আজকের খেলার সময়সূচি (০১ নভেম্বর)
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ