×

ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ত্রিশালে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে ছাত্রলীগের বিক্ষোভ

২০২৬ নভেম্বর ১০ ১৮:০৭:৫৮

ত্রিশালে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে ছাত্রলীগের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা অবরোধ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেছেন সংগঠনটির কয়েকজন নেতা-কর্মী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর এলাকায় মুখোশ পরা নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেন। তবে এ সময় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।

এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মসুর আহমেদ বলেন, ত্রিশাল উপজেলার কোনো এলাকায় আগুন দেওয়ার ঘটনা ঘটেনি। তবে ফেসবুকে বিভিন্ন এলাকার আগুন দেওয়ার ছবি প্রকাশ করে সেগুলো ত্রিশালের ঘটনা বলে প্রচার করা হচ্ছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত