×

ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সারের ডিলারশিপ নিয়ে সংসদে হইচই, বিরোধীদের ধমক ডেপুটি স্পিকারের

২০২৬ নভেম্বর ১১ ১৭:৪৬:৪১

সারের ডিলারশিপ নিয়ে সংসদে হইচই, বিরোধীদের ধমক ডেপুটি স্পিকারের

নিজস্ব প্রতিবেদক: সারের ডিলারশিপ নিয়ে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক প্রশ্নের জবাব দিতে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ কথা শুরু করতেই সংসদে হইচই শুরু করেন বিরোধী দলের সদস্যরা। এতে অধিবেশনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় বিরোধী সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান ডেপুটি স্পিকার কায়সার কামাল।

বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে এ ঘটনা ঘটে।

হাসনাত আবদুল্লাহর সারের ডিলারশিপসংক্রান্ত প্রশ্নের জবাব দিতে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বক্তব্য শুরু করলে বিরোধী দলের সদস্যরা হইচই করতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেপুটি স্পিকার কায়সার কামাল তাঁদের উদ্দেশে বলেন, ‘উনার (কৃষিমন্ত্রী) উত্তরে সন্তুষ্ট না হলে আমরা আরো একটা প্রশ্ন নিব কিন্তু এইভাবে হৈচৈ করে নিজেদেরকে পাঠশালার ছাত্র-ছাত্রী বানাবো কেন? ধৈর্যের সাথে সবাই বসে উনার উত্তর শুনেন।’

একই সঙ্গে ডেপুটি স্পিকার জানান, কৃষিমন্ত্রীর উত্তরে সন্তুষ্ট না হলে আরও একটি প্রশ্ন নেওয়া হবে। তবে তার আগে সবাইকে ধৈর্য ধরে মন্ত্রীর বক্তব্য শোনার আহ্বান জানান তিনি।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ